AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bakura: আরজি করের নিরাপত্তা বাড়ল, বাঁকুড়ার মেডিক্যাল কলেজ হাসপাতালের কী হবে? উঠল দাবি

Bakura: হাসপাতালের ক্যম্পাসের বড় অংশ ঘন ঝোপঝাড়ে ঢাকা। ক্যম্পাস জুড়ে ছড়িয়ে রয়েছে বেশ কয়েকটি পরিত্যক্ত ভাঙাচোরা ভবন। যে ভবনগুলি সন্ধ্যা হলেই চলে যায় সমাজবিরোধীদের দখলে।

Bakura: আরজি করের নিরাপত্তা বাড়ল, বাঁকুড়ার মেডিক্যাল কলেজ হাসপাতালের কী হবে? উঠল দাবি
বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তার দাবি জোরদারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 21, 2024 | 12:47 PM
Share

বাঁকুড়া:  সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু মফফ্স্বল বাঁকুড়া মেডিক্যালের নিরাপত্তার ছবি কী বদলাবে? প্রশ্ন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের পড়ুয়া চিকিৎসক, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা। বাঁকুড়া শহরের এক প্রান্তে প্রায় ১০০ একর জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে হাসপাতালের ক্যম্পাস। বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে কলেজের লেডিজ হোস্টেল সহ মোট পাঁচটি হস্টেল।

সম্প্রতি আর জি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে হাসপাতালে বাড়তি পুলিশ মোতায়েন করা হলেও আসলে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকেন হাতে গোনা কয়েকজন রাজ্য পুলিশ ও বেসরকারি নিরাপত্তা সংস্থার গুটি কয়েক নিরাপত্তাকর্মী।

হাসপাতালের ক্যম্পাসের বড় অংশ ঘন ঝোপঝাড়ে ঢাকা। ক্যম্পাস জুড়ে ছড়িয়ে রয়েছে বেশ কয়েকটি পরিত্যক্ত ভাঙাচোরা ভবন। যে ভবনগুলি সন্ধ্যা হলেই চলে যায় সমাজবিরোধীদের দখলে। এসবের মাঝ দিয়ে আলো অন্ধকারের রাস্তা ডিঙিয়ে দিন রাতে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে চিকিৎসার প্রয়োজনে ছোটাছুটি করতে চিকিৎসক থেকে চিকিৎসা কর্মীদের। অধিকাংশ রাস্তাতেই নেই যথেষ্ট সংখ্যক সিসি ক্যমেরার নজরদারি। স্বাভাবিক ভাবেই চূড়ান্ত ভয়ে ভয়েই নিজের কর্তব্য পালনে বাধ্য হন তাঁরা।

সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি করের নিরাপত্তার দায়িত্ব যখন কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হচ্ছে তখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, মফফ্স্বল-শহরের এই মেডিক্যাল কলেজের নিরাপত্তা কী আদৌ সুরক্ষিত? স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী না হোক অন্তত হাসপাতাল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবিতে সরব হয়েছেন জুনিয়ার চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us