AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: মাথাপিছু ৩০০০ টাকা! SIR-এর ফর্ম পূরণে সাহায্যের আশ্বাস, প্রতারণার এই পন্থার কথা জানতেন?

Bankura SIR: ট্রানজিট রিমান্ডে তাঁকে বাঁকুড়ায় আনা হয় । তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত বাঁকুড়ার বারিকুল থানার রসপকাল গ্রামের বাসিন্দা তথা আদিবাসী বিকাশ পরিষদের বহিস্কৃত নেতা সন্তোষ মান্ডির খোঁজ পেয়ে পুলিশ তাঁকেও গ্রেফতার করে।

Bankura: মাথাপিছু ৩০০০ টাকা! SIR-এর ফর্ম পূরণে সাহায্যের আশ্বাস, প্রতারণার এই পন্থার কথা জানতেন?
| Edited By: | Updated on: Dec 09, 2025 | 11:09 AM
Share

বাঁকুড়া: অন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকারের নামে আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর না করানোর লাগাতার প্ররোচনা দিয়ে আসছিল বাঁকুড়া ও পুরুলিয়ার একাধিক ব্যক্তি । সেই প্ররোচনায় পা দিয়ে বাঁকুড়ার রানিবাঁধ ও পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার একাধিক গ্রামের আদিবাসী মানুষ এসআইআর-এর ফর্ম পূরণে অনীহা প্রকাশ করে । বিক্ষোভ দেখানো হয় সরকারি আধিকারিকদের । এবার সেই ঘটনার তদন্তে নেমে ওড়িশার ময়ূরভঞ্জ ও বাঁকুড়ার বারিকুল থানা এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ । এদিকে আদিবাসীদের বিভ্রান্তি কাটিয়ে এসআইআর-এর এনুমারেশন ফর্ম পূরণ করার আবেদন জানিয়ে পথে নেমেছে আদিবাসীদের একাধিক সংগঠন ।

রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলের মানুষের একাংশ এনুমারেশন ফর্ম পূরণ করতে অনীহা প্রকাশ করে । তাঁদের দাবি ছিল, তাঁরা অন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকারের সদস্যপদ গ্রহণ করেছেন তাই এসআইআর প্রক্রিয়া তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয় । প্রাথমিকভাবে গ্রামগুলিতে গিয়ে সরকারি আধিকারিকরা আদিবাসীদের ওই অংশকে বোঝানোর চেষ্টা করেন । কিন্তু সেই চেষ্টা শুধু ব্যর্থ হয়, তাই নয় সরকারি আধিকারিকদের বিক্ষোভও দেখান আদিবাসীদের ওই অংশ । এরপরই এই অন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকারের বিষয়ে খোঁজ খবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন ।

পুলিশ জানতে পারে এই মাঝি সরকার ছত্তিশগড় থেকে পরিচালিত হলেও এ রাজ্যে তার শাখা বিস্তারে মূল ভূমিকা রয়েছে ওড়িশার ময়ুরভঞ্জ এলাকার একাধিক ব্যক্তি । তদন্তে উঠে আসে মাঝি সরকারের সদস্যপদ নিলে দেশের সর্বত্র বিনা ভাড়ায় যাতায়াত সহ বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে মাথাপিছু ৩ হাজার টাকার বিনিময়ে এই সদস্যপদ দেওয়া হয়েছে । বিষয়টি পুরোপুরি প্রতারণার জাল বুঝতে পেরে ওড়িশার ময়ুরভঞ্জ জেলার পূর্ণিয়া গ্রামে হানা দেয় বারিকুল থানার পুলিশ । ওড়িশা পুলিশের সহায়তায় এই চক্রের অন্যতম মাথা ভবেন্দ্র মারান্ডি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ।

ট্রানজিট রিমান্ডে তাঁকে বাঁকুড়ায় আনা হয় । তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত বাঁকুড়ার বারিকুল থানার রসপকাল গ্রামের বাসিন্দা তথা আদিবাসী বিকাশ পরিষদের বহিস্কৃত নেতা সন্তোষ মান্ডির খোঁজ পেয়ে পুলিশ তাঁকেও গ্রেফতার করে । দু’জনের বিরুদ্ধেই আর্থিক প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে খাতড়া মহকুমা আদালতে পেশ করে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে নেয় পুলিশ । এদিকে মাঝি সরকারের নামে সহজ সরল আদিবাসী মানুষদের প্রতারণার বিষয়টি সামনে আস্তেই নড়েচড়ে বসেছে একাধিক আদিবাসী সামাজিক সংগঠন।

মাঝি সরকারের নামে প্রতারণার শিকার না হয়ে প্রত্যেক নাগরিকের কেন এসআইআর-এর এনুমারেশন ফর্ম পূরণ করা জরুরী সে বিষয়ে সচেতনতা গড়ার চেষ্টা শুরু হয়েছে তাঁদের তরফে । তাঁরা আশাবাদী এবার নিজেদের ভুল বুঝতে পেরে বাঁকুড়ার রানীবাঁধ ও পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভা এলাকার যে সব আদিবাসীরা এস আই আর ফর্ম পূরণে অনীহা প্রকাশ করেছিলেন তারাও এবার এগিয়ে আসবেন ।

Follow Us
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...