AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: বাঁকুড়া মেডিক্যালে আসছে ২ কোটি অর্থমূল্যের চিকিৎসার যন্ত্রপাতি-সরঞ্জাম

Bankura: সেখানেও পরিকাঠামোগত সমস্যা দীর্ঘদিনের। বহু ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাবে একদিকে যেমন চিকিৎসা পরিষেবা ব্যহত হয় তেমনই মেডিক্যাল কলেজে পাঠরত পড়ুয়াদেরও পরিচিতি ঘটে না উন্নত যন্ত্রপাতির সঙ্গে।

Bankura: বাঁকুড়া মেডিক্যালে আসছে ২ কোটি অর্থমূল্যের চিকিৎসার যন্ত্রপাতি-সরঞ্জাম
বাঁকুড়া মেডিক্যালে আসছে ২ কোটি টাকার চিকিৎসার সরঞ্জামImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 17, 2025 | 3:24 PM
Share

বাঁকুড়া: কেন্দ্র সরকারি সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশনের হাত ধরে এবার প্রায় ২ কোটি টাকা অর্থমূল্যের চিকিৎসার ১০ টি উন্নত যন্ত্রপাতি ও সরঞ্জাম পেতে চলেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। সব ঠিকঠাক চললে আগামী মাসেই ওই যন্ত্রপাতি পৌঁছে যাবে মেডিক্যাল কলেজে। সোমবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সঙ্গে এব্যাপারে মৌস্বাক্ষর করল কেন্দ্রের পাওয়ার গ্রিড কর্পোরেশন। মেডিক্যাল কলেজের দাবি, যন্ত্রগুলি এসে পৌঁছলে শুধুমাত্র রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে তাই নয়, চিকিৎসক পড়ুয়াদেরও বিশেষ সুবিধা হবে।

রাজ্যের সেরা হাসপাতালগুলির তালিকায় বেশ উপরের দিকেই নাম রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের। কিন্তু সেখানেও পরিকাঠামোগত সমস্যা দীর্ঘদিনের। বহু ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাবে একদিকে যেমন চিকিৎসা পরিষেবা ব্যহত হয় তেমনই মেডিক্যাল কলেজে পাঠরত পড়ুয়াদেরও পরিচিতি ঘটে না উন্নত যন্ত্রপাতির সঙ্গে। বিভিন্ন সময়ে স্বাস্থ্য ভবনে উন্নত যন্ত্রপাতির আবেদন জানিয়েও নানা কারণে তা সময়মতো মেলে না। এই পরিস্থিতিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের পাশে দাঁড়ালো কেন্দ্রের পাওয়ার গ্রিড কর্পোরেশন।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী, এবার নিজেদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রকল্পে ১০ টি উন্নত মানের যন্ত্র সরবরাহ করতে চলেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন। আজ ওই কেন্দ্রীয় সংস্থার সঙ্গে এ ব্যাপারে মউ স্বাক্ষর করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, মোট ১ কোটি ৮৮ লক্ষ ৫৮ হাজার ৪৬৬ টাকা অর্থ মূল্যের ওই ১০ টি যন্ত্র ও সরঞ্জাম বসানো হবে হাসপাতালের চক্ষু, মানসিক, নাক কান গলা, স্ত্রী রোগ ও শারীরবিদ্যা এই ৫ টি বিভাগে। এরফলে একদিকে চিকিৎসা পরিসেবার যেমন উন্নতি হবে তেমনই চিকিৎসক পড়ুয়ারাও উন্নত যন্ত্রপাতির ব্যবহার শিখতে পারবে। এভাবেই প্রান্তিক জেলাগুলির হাসপাতালগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন।

Follow Us