AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: দাপিয়ে বেড়াচ্ছে ৫২ টা হাতির দল, শীতের শুরুতেই ফসলে ক্ষতির আশঙ্কা

Bankura: বাঁকুড়া জেলায় এখনও সর্বত্র আমন ধান কাটার কাজ শেষ হয়নি। বিস্তীর্ণ এলাকায় কাটা ধান জমিতেই গাদা করে রেখে জমিতে আলু চাষে ব্যস্ত চাষিরা। এমন সময় গতকাল পশ্চিম মেদিনীপুরের সীমানা ডিঙিয়ে বিষ্ণুপুরের জঙ্গল হয়ে হাতির দলটি সটান হাজির হয় জয়পুরের আধকাটার জঙ্গলে।

Bankura: দাপিয়ে বেড়াচ্ছে ৫২ টা হাতির দল, শীতের শুরুতেই ফসলে ক্ষতির আশঙ্কা
বাঁকুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে ৫২ টা হাতির দলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 10:56 AM
Share

বাঁকুড়া:  মাত্র দেড় মাস আগে বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিল হাতির দল। কিন্তু দেড় মাস যেতে না যেতেই আমনের শেষ ও রবির ভরা মরসুমে ফের বাঁকুড়ায় হাজির হল ৫২ টি হাতির একটি দল। আর সেই খবর ছড়িয়ে পড়তেই মাথায় হাত পড়েছে জেলার চাষিদের। দুর্ঘটনা এড়াতে জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করেছে বন দফতর। চলছে মাইক প্রচার।

বাঁকুড়া জেলায় এখনও সর্বত্র আমন ধান কাটার কাজ শেষ হয়নি। বিস্তীর্ণ এলাকায় কাটা ধান জমিতেই গাদা করে রেখে জমিতে আলু চাষে ব্যস্ত চাষিরা। এমন সময় গতকাল পশ্চিম মেদিনীপুরের সীমানা ডিঙিয়ে বিষ্ণুপুরের জঙ্গল হয়ে হাতির দলটি সটান হাজির হয় জয়পুরের আধকাটার জঙ্গলে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, দলটিতে ৮ টি শাবক রয়েছে। হাতির দলটির অভিমুখ যেদিকে তাতে মাচানতলার জঙ্গল হয়ে দারকেশ্বর নদের দিকে যাওয়ার আশঙ্কা করছে বন দফতর। বন দফতরের তরফে ইতিমধ্যেই জঙ্গল লাগোয়া এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। দলটির গতিবিধির উপর ২৪ ঘণ্টা নজরদারির জন্য বন কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ও সন্ধ্যার সময় স্থানীয়দের জঙ্গল পথ এড়িয়ে যাতায়াত করার পরামর্শ দিতে মাইক প্রচার চালানো হচ্ছে জঙ্গল লাগোয়া লোকালয়গুলিতে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?