AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Voter Death in Bengal: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ধমকেই মৃত্যু ৮১ বছরের ভোটারের? অভিযোগ তুলে বুথে বিক্ষোভ স্থানীয়দের

West Bengal Election 2026: এই অভিযোগেই বুথের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি ৮১ বছর বয়সী ওই বৃদ্ধ ভোটার কার্ড না নিয়ে প্রথমে ভোট দিতে গেলেও তাঁকে ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

Voter Death in Bengal: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ধমকেই মৃত্যু ৮১ বছরের ভোটারের? অভিযোগ তুলে বুথে বিক্ষোভ স্থানীয়দের
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 23, 2026 | 7:07 PM
Share

বাঁকুড়া: বুথে নিজের ভোটাধিকার প্রয়োগের পরেই মৃত্যু হল এক বৃদ্ধের। এদিন বিকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার জয়পুর ব্লকের উপ জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৫১ নম্বর বুথে। মৃতের নাম কাসেম চৌধুরী। বাড়ি জয়পুর ব্লকের কাশিচটা গ্রামে। কেন্দ্রীয় বাহিনীর ধমক চমকেই ওই ব্যক্তির হৃদরোগে মৃত্যু হয়েছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই অভিযোগেই বুথের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি ৮১ বছর বয়সী ওই বৃদ্ধ ভোটার কার্ড না নিয়ে প্রথমে ভোট দিতে গেলেও তাঁকে ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে বাড়ি থেকে ভোটার কার্ড নিয়ে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ওই ব্যক্তি। 

অভিযোগ, এরপর বুথ থেকে বেরিয়ে আসতেই ফের একবার কেন্দ্রীয় বাহিনী তাঁকে ধমক দিতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এতেই অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। এই সময় অন্যান্য ভোটাররা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর কাছে গাড়ি চাইলে গাড়ি দেওয়া হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত বুথ চত্বরেই ছটফট করে ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। ঘটনায় শোকের ছায়া এলাকায়। 

অন্যদিকে তীব্র গরমের মধ্যে মালদহের মালতীপুর বিধানসভা কেন্দ্রে ভোট দিতে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলা ভোটারের মৃত্যু হয়েছে বলে খবর মেলে। বুথের মধ্যেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। তিনি হৃদরোগে আক্রন্ত হয়েছিলেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে বীরভূমের সিউড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে অসীম রায় নামে ৬৪ বছর বয়সি এক বৃদ্ধের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে খবর মেলে। ভোট দিতে যাওয়ার পথেই ওই ঘটনা ঘটে। একই ছবি দেখা যায় পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও। ভোট দিয়ে বুথের বাইরে আসতেই অসুস্থ হয়ে মৃত্যু হয় ইসরাতন বিবি নামে ৫০ বছরের এক মহিলার। পটাশপুর বিধানসভার ২৩৪ নম্বর বামনবাড় বুথের ভোটার নীপেন্দ্রনাথ দাসের এক পরিণতি। ৫৮ বছরের ওই ভোটার ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। 

Follow Us