AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal HS Result 2025: উচ্চমাধ্যমিকে গোটা রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম, বড় হয়ে কী হতে চায় সৃজিতা?

West Bengal HS Result 2025: খুশির হাওয়া স্কুলেও। খুশি অভিভাবকেরাও। ছোট থেকেই এলাকায় মেধাবী পড়ুয়া হিসাবেই পরিচিতি সৃজিতার। চোখে ইঞ্জিনয়র হওয়ার স্বপ্ন। এদিন রেজাল্ট বের হওয়ার পর সেই কথাই বললেন। সেই মতোই করছেন পড়াশোনা।

West Bengal HS Result 2025: উচ্চমাধ্যমিকে গোটা রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম, বড় হয়ে কী হতে চায় সৃজিতা?
মা-বাবার সঙ্গে সৃজিতা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2025 | 2:37 PM
Share

বাঁকুড়া: এক থেকে দশের মধ্যে রয়েছেন ৭২ জন। চতুর্থ স্থানে রয়েছেন বাঁকুড়ার সোনামুখি গার্লস হাইস্কুলের সৃজিতা ঘোষাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৪। সেই রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম। এদিন সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করে দেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত পরিবার। খুশির হাওয়া স্কুলেও। ছোট থেকেই এলাকায় মেধাবী পড়ুয়া হিসাবেই পরিচিতি সৃজিতার। চোখে ইঞ্জিনয়র হওয়ার স্বপ্ন। এদিন রেজাল্ট বের হওয়ার পর সেই কথাই বললেন। সেই মতোই করছেন পড়াশোনা।  

হাসিমুখেই সৃজিতা বলছে, ‘প্রথম খবরটা তো বন্ধুদের মুখেই পাই। অনেকেই টেক্সট করে জানায়। আমি নিজে কিছু দেখিনি। এখনও বিশ্বাস করতে পারছি না। ভাল রেজাল্ট হবে আশা করেছিলাম। কিন্তু তাই বলে এত ভাল র‌্যাঙ্ক হবে ভাবতে পারিনি।” স্কুলে পড়াশোনার পাশাপাশি সব বিষয়েই গৃহশিক্ষক ছিল সৃজিতার। সঙ্গে নিজের মতো করে পড়াশোনা তো ছিলই। সৃজিতা বলছে, “বাধা ধরা কোনও নিয়ম ছিল না পড়া ক্ষেত্রে। তবে পড়াশোনার বাইরে এই ২ বছর কিছু করা হয়নি। আগে আঁকা, গান করতাম। পরবর্তীকালে ইঞ্জিনিয়রিং নিয়ে পড়ার ইচ্ছা আছে, এবার দেখা যাক।”

সৃজিতার বাবাও শিক্ষক। মা গৃহবধূ। মেয়ের সাফল্যে দারুণ খুশি মা-বাবাও। হাসিমুখে মেয়েকে মিষ্টি খাওয়াতে দেখা গেল মাকে। পাশে বসে ছবি তুললেন বাবাও। সৃজিতার কথায়, “অবশ্যই আমার সাফল্যের কৃতিত্ব মা-বাবকে দেব, সঙ্গে আমার নিজেরও অনেক চেষ্টা রয়েছে।”  প্রসঙ্গত, এবার রাজ্যে পাশের হার ৯০.৭৯ শতাংশ। তারমধ্যে ছেলেদের পাশের হার ৯২.৩ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.১২ শতাংশ। তবে এবার পরীক্ষায় ছেলেদের সঙ্গে মেয়েদের সংখ্যা বেশি ছিল। 

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা