AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beldanga Election Result 2021 Live: বেলডাঙায় সবুজ আবির, জয়ী তৃণমূল

বেলডাঙায় (Beldanga Assembly Election Result Live Update) আশাবাদী তৃণমূল, অক্ষুণ্ণ ক্ষমতা ধরে রাখতে মরিয়া কংগ্রেস। জেনে নিন, এই কেন্দ্রের সমস্ত তথ্য।

Beldanga Election Result 2021 Live: বেলডাঙায় সবুজ আবির, জয়ী তৃণমূল
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: May 03, 2021 | 12:06 AM
Share

মুর্শিদাবাদ: বেলডাঙা বিধানসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৭১ নং বেলডাঙা বিধানসভা কেন্দ্রটি বেলডাঙা পৌরসভা এবং মহুলা-১, সুজাপুর-কুমারপুর, ভাবতা-১, দেবকুণ্ডু, ভাবতা-২ এবং মির্জাপুর-১ গ্রাম পঞ্চায়েত গুলি বেলডাঙা-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং ভাকুরি-২, হরিদাসমাটি, নওদাপানুর, রাজধরপাড়া এবং রাঙামাটি চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত গুলি বহরমপুর সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত। বেলডাঙা বিধানসভা কেন্দ্রটি ১০ নং বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। একুশের ভোটে বেলডাঙা জয় তৃণমূলের।

এক নজরে বেলডাঙ্গার লাইভ আপডেট:

অষ্টম রাউন্ড শেষে বেলডাঙ্গায় ১ হাজার ১০০ ভোটে এগিয়ে তৃণমূল।

২০০১ সালে কংগ্রেসের গোলাম কিবরিয়া মিঞা আরএসপি’‌র তিমিরবরণ ভাদুড়িকে পরাজিত করেছিলেন। ১৯৯৬ সালে আরএসপি’র তিমিরবরণ ভাদুড়ি কংগ্রেসের নুরুল ইসলাম চৌধুরীকে এই আসনে পরাজিত করেছিলেন। ১৯৯১ ও ১৯৮৭ সালে কংগ্রেসের নুরুল ইসলাম চৌধুরী আরএসপির শেখ নওশাদ আলি ও ১৯৮২ সালে আরএসপি’র তিমিরবরণ ভাদুড়িকে হারিয়ে দেন।তার আগে ১৯৭৭ সালে আরএসপি’‌র তিমিরবরণ ভাদুড়ি কংগ্রেসের নুরুল ইসলাম চৌধুরীকে এই আসনে পরাজিত করেছিলেন।

১৯৭১—৭২ সালে আরএসপি’‌র তিমিরবরণ ভাদুড়িএই আসনে জয়ী হয়েছিলেন। ১৯৬৯ সালে নির্দলের মহম্মদ খুদা বাকশ জিতেছিলেন।আবার ১৯৬৭ সালে কংগ্রেসের এ লতিফ এই আসনে জয়লাভ করেছিলেন। তারও আগে ১৯৬২ সালে আরএসপি’‌র দেবসারন ঘোষ জিতেছিলেন। ১৯৫৭ ও ১৯৫১ সালে দেশের প্রথম নির্বাচনে কংগ্রেসের পরিমল ঘোষ বেলডাঙা আসনে জয়ী হয়েছিলেন।

২০১১ সালের নির্বাচনে কংগ্রেসের শেখ সইফুজ্জামান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি’‌র এমডি. রেফাতুল্লাকে পরাজিত করেছিলেন। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে আরএসপি’‌র এমডি. রেফাতুল্লা বেলডাঙা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের গোলাম কিবরিয়া মিঞাকে পরাজিত করেছিলেন।

২০১৬ বিধানসভা নির্বাচন

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী শেখ সইফুজ্জামান জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৮৭ হাজার ১৭৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী গোলাম কিবরিয়া মিঞা। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৫৬ হাজার ৭৩৬৷ কংগ্রেস প্রার্থী শেখ সইফুজ্জামান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী গোলাম কিবরিয়া মিঞাকে ৩০ হাজার ২৮১ ভোটে পরাজিত করেছিলেন।

২০২১ বিধানসভা নির্বাচন

এই বিধানসভা নির্বাচনে এ বারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন হাসনুজ্জমান শেখ। এই আসনে বিজেপির প্রার্থী সুমিত ঘোষ। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে দাঁড়িয়েছেন কংগ্রেসের শেখ সইফুজ্জামান।

Follow Us
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার