AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহের সফরের আগে উত্তপ্ত বোলপুর, পুড়ল তিন বিজেপি কর্মীর দোকান

শনিবার রাতে তিনটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় বিজেপির অভিযোগ। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। দোকান তিনটিই পুড়ে ছাই হয়ে গিয়েছে।

শাহের সফরের আগে উত্তপ্ত বোলপুর, পুড়ল তিন বিজেপি কর্মীর দোকান
পুড়ে ছাই দোকান।
| Updated on: Dec 20, 2020 | 9:06 AM
Share

বীরভূম: স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগেই রাজনৈতিক উত্তেজনা বোলপুরে। তিন বিজেপি কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বোলপুর থানার পাঁচশোয়া মোড়ে। এই ঘটনা ঘিরে রবিবার সকাল থেকেই সরগরম এলাকা। ঘটনাস্থলে রয়েছে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন: আজ রবিঠাকুরের শান্তিনিকেতনে শাহ, সফর ঘিরে নিরাপত্তার কড়া বেষ্টনী

এদিন বোলপুর সফরে যাচ্ছেন অমিত শাহ। বিশ্বভারতীতে যাবেন তিনি। শ্যামবাটিতে বাউল বাসুদেব দাসের বাড়িতে মধ্যহ্নভোজ সারার পাশাপাশি ডাকবাংলো মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো রয়েছে তাঁর। শনিবার থেকেই কড়া নিরাপত্তা বেষ্টনী বোলপুর শান্তিনিকেতন জুড়ে।

এলাকায় নিরাপত্তার কড়া বেষ্টনী।

এরইমধ্যে পাঁচশোয়া মোড়ে একটি মুদির দোকান, একটি সাইকেলের দোকান এবং একটি মাংসের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। শনিবার রাতে তিনটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় বিজেপির অভিযোগ। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। দোকান তিনটিই পুড়ে ছাই হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ‘তোলাবাজ ভাইপো হঠাও’, বিজেপিতে যোগ দিয়েই সুর চড়ালেন শুভেন্দু

বিজেপি কর্মীদের দাবি, পায়ের নিচের মাটি আলগা হচ্ছে বুঝতে পেরেই তৃণমূল এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছে। মানুষকে ভয় দেখাচ্ছে। যদিও তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এ ধরনের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগই নেই। অমিত শাহর সফরের আগে এ ধরনের ঘটনায় উত্তপ্ত হচ্ছে রাঙামাটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই সেখানে বিরাট পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছে।

Follow Us
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!