AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: চেয়ারে বসিয়ে বুকে ঠেকানো চ্যালা কাঠ! কলার ধরে চটি দেখিয়ে শাসানো! ‘ভয়ঙ্কর খেলা’র শিকার হয়ে বীরভূমের ‘বাঘ’ বললেন, ‘আমি যদি কোনও ভুল করে থাকি…’

Anubrata Mondal Suri office vandalism: হাতে তাঁদের চ্যালা কাঠ। সেই কাঠ নিয়ে অনুব্রতর টেবিলের ওপর চাপড় মারছেন তাঁরা। একেবারে বুকের মাঝে গিয়ে চ্যালা কাঠ ঠেকায় একজন! চেয়ারে তখনও বসে অনুব্রত। বাকি আরও দু'জন তাঁকে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন। সিউড়িতে নিজের অফিসের মধ্যে একেবারে নিগ্রহের শিকার বীরভূমের এককালের বাঘ।

Anubrata Mondal: চেয়ারে বসিয়ে বুকে ঠেকানো চ্যালা কাঠ! কলার ধরে চটি দেখিয়ে শাসানো! ‘ভয়ঙ্কর খেলা’র শিকার হয়ে বীরভূমের ‘বাঘ’ বললেন, ‘আমি যদি কোনও ভুল করে থাকি…’
অনুব্রত মণ্ডলের সিউড়ির অফিসে তাণ্ডবImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 30, 2026 | 7:00 PM
Share

বীরভূম: ভাঙা হল কাচের শিশি, টেবিল চেয়ার, এসি! ভেঙে চুরমার অফিস! ধ্বংসস্তূপের মাঝে বসে রয়েছেন বীরভূমের এককালের ‘বাঘ’ অনুব্রত মণ্ডল। আর তাঁকে ঘিরে রেখেছেন কয়েকজন। তাঁদের একজনের মুখে কাপড় বাঁধা। হাতে তাঁদের চ্যালা কাঠ। সেই কাঠ নিয়ে অনুব্রতর টেবিলের ওপর চাপড় মারছেন তাঁরা। একেবারে বুকের মাঝে গিয়ে চ্যালা কাঠ ঠেকায় একজন! চেয়ারে তখনও বসে অনুব্রত। বাকি আরও দু’জন তাঁকে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন। সিউড়িতে নিজের অফিসের মধ্যে একেবারে নিগ্রহের শিকার বীরভূমের এককালের বাঘ।

২০১৩ সালের পঞ্চায়েত থেকে ২০২২ সালের পুরসভা— বীরভূমের সব নির্বাচনেই ‘ভোট করাতেন’ অনুব্রত। এক একটি ভোট মানে ছিল এক একটি সংলাপের জন্ম। কখনও ‘গুড়বাতাসা’, কখনও ‘চড়াম চড়াম’ আবার কখনও ‘ভয়ঙ্কর খেলা হবে’। তারপর অবশ্য এই মিথ ভেঙেছে। কারণ পরের দুটি নির্বাচন অর্থাৎ ২০২৩ এর পঞ্চায়েত ও ২০২৪ সালের লোকসভা নির্বাচন কেটেছে কেষ্টকে ছাড়াই।  কারণ তিনি তখন জেলে। একটা সময় ছিল, সেখানে বীরভূমের মাটিতে কান পাতলেই শোনা যেত, কেষ্টর নামে কার্যত বাঘে গরুতে সেখানে এক ঘাটে নাকি জল খায়।

আজ সেই কেষ্টর একেবারে ঘরে ঢুকে তাঁকে শাসিয়ে আসলেন, ভাঙচুর চালালেন কয়েকজন যুবক। নিঃসঙ্গ-নিরুপায় হয়ে অনুব্রতকে বলতে শোনা গেল, “আমার কোনও ভুল থাকলে ক্ষমা করে দিও।” তখন ওই যুবকের মধ্যেই আরও এক জন বলেন,  “ভাই আরও ৫০টা ছেলে ডাক। “আজ ‘ভয়ঙ্কর খেলা’র সাক্ষী থাকলেন খোদ অনুব্রতই। একটা সময়ে অনুব্রতকে বলতে শোনা যায়, “আমি অভিষেককে পছন্দ করি না।”

ঘটনা শুনে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বললেন, “কেষ্টদা তো এখন ওদিকে চলে গিয়েছে, ওর ওপর কেন এমন হল বুঝলাম না। তার মানে দুটো হতে পারে, হয় এক, এখন তিনি মমতাদির সঙ্গ ছাড়তে পারেননি, নয়তো দুই, ওদিকে গিয়ে এখনও পার পাওয়া যায় না। তবে এই ধরনের ঘটনা নিন্দনীয়।” শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Follow Us