AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: অনুব্রতর বাড়ির ছাদে জ্বলজ্বল করছে ‘জয় শ্রীরাম’ পতাকা, কে লাগাল?

Anubrata Mondal: বস্তুত, ২০১৪ সালের পর থেকে বীরভূমে বিজেপির ক্রমশ উত্থান হয়েছে। বামেদের ভোট, কংগ্রেসের ভোট যে অনুপাতে কমেছে। সেই অনুপাতে বেড়েছে বিজেপি-র ভোট। হয়ত তাঁরা আসন জিততে পারেনি। কিন্তু তারা ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে ভোটের পর থেকে।

| Edited By: | Updated on: May 11, 2024 | 4:59 PM
Share

বীরভূম: গরুপাচার মামলায় আপাতত তিহারে অনুব্রত মণ্ডল। পুলিশের নিরাপত্তাতেই রয়েছে দাপুটে এই তৃণমূল নেতার বাড়ি। কিন্তু তার মধ্যেই শনিবার সকালে দেখা গেল অন্য ছবি। পুলিশের ঘেরাটোপের মধ্যেও অনুব্রতর বাড়ি ছাদে উড়ল গেরুয়া পতাকা। সিপিএম-এর খোঁচা তলে-তলে কেষ্ট মণ্ডলের আত্মীয়রা বিজেপি-র সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। জানা গিয়েছে, রাম-নবমীর দিন থেকে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়ি ছাদে উড়ছে গেরুয়া পতাকা। হনুমান জি-র পতাকা। যাতে লেখা রয়েছে ‘জয় শ্রী রাম’। কিন্তু কে লাগাল এই পতাকা?

বস্তুত, ২০১৪ সালের পর থেকে বীরভূমে বিজেপির ক্রমশ উত্থান হয়েছে। বামেদের ভোট, কংগ্রেসের ভোট যে অনুপাতে কমেছে। সেই অনুপাতে বেড়েছে বিজেপি-র ভোট। হয়ত তাঁরা আসন জিততে পারেনি। কিন্তু তারা ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে ভোটের পর থেকে। ওয়াকিবহাল মহল বলছে, এই সমীকরণটি এখানকার তৃণমূলও উপলব্ধি করেছে। শুধুমাত্র সংখ্যালঘু ভোট দিয়ে হয়ত গোটা জেলার দু’টি আসনে বাজিমাত করা যাবে না। তাই কি কেষ্ট মণ্ডলের বাড়ির ছাদে এই পতাকা লাগানো হয়েছে?

বীরভূম সিপিএম গৌতম ঘোষ জেলা সম্পাদক বলেন, “ওদের সম্মতিতে এটা ঘটেছে। আমার কাছে যা খবর আছে তাতে মনে হয় ওদের পরিবারের লোকেরা তলে তলে বিজেপি করছে। এখন যা তৃণমূলের অবস্থান তাতে রাম নবমীর পতাকা ওরাই ঝোলাবে।” অপরদিকে, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, “আমরা কোনও প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছি না। কারণ এই জেলায় আমরা মানুষের স্বার্থে থাকি।”

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর