AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata on CBI order: বগটুই-কান্ডে সিবিআই তদন্ত, মুখ খুললেন অনুব্রত

Anubrata on CBI order: বগটুই-কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই নির্দেশে চাপ বেড়েছে অনুব্রত-র।

Anubrata on CBI order: বগটুই-কান্ডে সিবিআই তদন্ত, মুখ খুললেন অনুব্রত
সিবিআই তদন্ত প্রসঙ্গে মুখ খুললেন অনুব্রত মণ্ডল
| Edited By: | Updated on: Mar 25, 2022 | 3:57 PM
Share

বীরভূম : বগটুই-কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগে থেকেই গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত। বারবার তলব করা সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না তিনি। আর এবার বগটুই-কান্ডে আদালতের এই নির্দেশ অনুব্রত-র চাপ বাড়াবে বলে যখন মনে করা হচ্ছে, তখন তৃণমূল নেতার মন্তব্যে বোঝাই গেল না যে তাঁর ওপর কোনও চাপ রয়েছে। আদালতের নির্দেশ যে তিনি মাথা পেতে নেবেন, তা সাফ জানিয়েছেন তিনি।

এ দিন সিবিআই তদন্তের নির্দেশের কথা শুনে অনুব্রত মণ্ডল বললেন, কোর্ট রায় দিয়েছে। কোর্টের ওপর আর কিছু হয় না। কোর্ট যা বলবে, তাই হবে। আইন আইনের পথে চলবে। আর বগটুই-কান্ডের তদন্তে পুলিশ যে কোনও খামতি রাখছে না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি জানান, অনেকেই গ্রেফতার হয়েছেন, বাকিরাও গ্রেফতার হয়ে যাবেন।

অনেকেই মনে করছেন, কান টানলে মাথা আসে। বিরোধীরা বলতে শুরু করেছেন, অনুব্রতর ভূমিকাও খতিয়ে দেখতে পারে সিবিআই। গণহত্যার ঘটনা ঘটে যাওয়ার পর দিন সকালেও অনুব্রত দাবি করেছেন ওখানে শর্ট সার্কিট হয়েছে। তার মানে অনুব্রত আসল ঘটনা জেনেও ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি বিরোধীদের।

রামপুরহাটে বগটুই গ্রামের একই বাড়ি থেকে সাতজনের দগ্ধ দেহ উদ্ধার হয় গত মঙ্গলবার। তার আগের দিনই তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যু হয় বোমাবাজিতে। ভাদুর মৃত্যুর জেরেই রাতে গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই গ্রামের এই ঘটনাকে গণহত্যা বলে দাবি করেছে সিপিএম-বিজেপি-কংগ্রেস।

তবে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের তত্ত্ব ছিল, এ ঘটনা শর্ট সার্কিটের জেরে ঘটেছে। যা নিয়ে সমালোচনার ঢেউ ওঠে। এমনকী পুলিশ প্রশাসনও এই তত্ত্বে সিলমোহর দেয়নি। অনুব্রতর এমন বক্তব্যের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন বগটুইয়ের মানুষ।

আরও পড়ুন : CBI on Bagtui Massacre: সিটের থেকে এফআইআর কপি চাইল সিবিআই, শনিবারই বগটুই যেতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা

উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?