AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: জলস্তর বাড়ছে নদীর, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে চাপ

Birbhum: বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একনাগাড়ে বৃষ্টির কারণে ভেঙেছে কামারডাঙ্গাল গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজ। যাতায়াত বন্ধ বেশ কয়েকটি গ্রামের। যোগাযোগ বিচ্ছিন্ন সিউড়ির সঙ্গে। পাশাপাশি জল বেড়েছে চন্দ্রভাগা নদীতেও।

Birbhum: জলস্তর বাড়ছে নদীর, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে চাপ
একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 15, 2024 | 1:57 PM
Share

বীরভূম:  নিম্নচাপের জেরে টানা শনিবার থেকে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলোর পরিস্থিতি জটিল হচ্ছে।  প্রবল বৃষ্টিতে জলস্তর বাড়ছে বীরভূমের একাধিক নদীর। তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে আড়াই হাজার কিউসেক। ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় ভেঙেছে সাঁইথিয়ার অস্থায়ী ফেরিঘাট।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একনাগাড়ে বৃষ্টির কারণে ভেঙেছে কামারডাঙ্গাল গ্রামের কাছে বক্রেশ্বর নদীর ব্রিজ। যাতায়াত বন্ধ বেশ কয়েকটি গ্রামের। যোগাযোগ বিচ্ছিন্ন সিউড়ির সঙ্গে। পাশাপাশি জল বেড়েছে চন্দ্রভাগা নদীতেও। ব্রিজের ওপর দিয়ে বইছে জল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন সেচ ক্যানেলগুলিতেও বেড়েছে জলস্তর। সিউড়ি ২ নম্বর ব্লকের মাঝি গ্রামের কাছে পি এইচ ই দপ্তরের মেশিন রুমে ঢোকে জল।

অন্যদিকে, ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও। চরম দুশ্চিন্তায় ঘাটাল পৌর এলাকার বাসিন্দারা, ইতিমধ্যে ঘাটালের ১৬ ও ১৭ নাম্বার ওয়ার্ডে ঢুকতে শুরু করেছে জল,ইতিমধ্যে এই ওয়ার্ড গুলির সমস্ত রাস্তা ডুবেছে জলে। ফের পুজোর আগে বন্যায় ভাসবে ঘাটাল, এমনই মনে করছেন ঘাটালের বাসিন্দারা।

Follow Us