AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Netaji Road Name Controversy: রাস্তা তুমি কার? নেতাজির না শ্যামাপ্রসাদের? নামকরণ ঘিরে বিতর্কে ইতি টানলেন BJP বিধায়ক

Netaji-Shyama Prasad Mukherjee Road Name Controversy: বীরভূমের রামপুরহাট পুরসভার পাঁচ মাথা মোড় থেকে ঝনঝনিয়া সেতু। এই তিন কিলোমিটার রাস্তা ড: শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে নামাঙ্কিত করা হয়। তবে, এই তিন কিলোমিটার রাস্তার মধ্যে ৩০০ মিটার রাস্তা নেতাজির নামে রয়েছে। সেই নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় বিতর্ক। বিষয়টি নজরে আসতেই নেতাজি সুভাষচন্দ্র বসু নামাঙ্কিত রাস্তা থেকে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী নামাঙ্কিত নেম প্লেট খুলে দেওয়ার নির্দেশ দেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা।

Netaji Road Name Controversy: রাস্তা তুমি কার? নেতাজির না শ্যামাপ্রসাদের? নামকরণ ঘিরে বিতর্কে ইতি টানলেন BJP বিধায়ক
বীরভূমের রাস্তা নামকরণ নিয়ে বিতর্কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2026 | 4:48 PM
Share

রামপুরহাট: নেতাজি থেকে শ্যামাপ্রসাদ। বীরভূমে রাস্তার নামকরণ নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। নতুন ফলক উদ্বোধনে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। এবার তাঁর নির্দেশেই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হল শ্যামপ্রসাদ নামাঙ্কিত বোর্ড। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতাজিকে নিয়ে কোনও বিতর্ক চান না। অন্য কোনও রাস্তা শ্যামাপ্রসাদের নামে করা হবে। তবে, তিনি এও দাবি করেছেন, এই রাস্তাটি যে আদৌ নেতাজির নাম, সেই বিষয়ে কোনও নথি তাঁকে দেওয়া হয়নি। তাই শ্যামাপ্রসাদের নামে রাস্তার নামকরণ করা হয়েছে।

ঠিক কী ঘটেছে?

বীরভূমের রামপুরহাট পুরসভার পাঁচ মাথা মোড় থেকে ঝনঝনিয়া সেতু। এই তিন কিলোমিটার রাস্তা ড: শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে নামাঙ্কিত করা হয়। তবে, এই তিন কিলোমিটার রাস্তার মধ্যে ৩০০ মিটার রাস্তা নেতাজির নামে রয়েছে। সেই নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় বিতর্ক। বিষয়টি নজরে আসতেই নেতাজি সুভাষচন্দ্র বসু নামাঙ্কিত রাস্তা থেকে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী নামাঙ্কিত নেম প্লেট খুলে দেওয়ার নির্দেশ দেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা।

বিধায়কের দাবি, রাস্তাটি ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে নামাঙ্কিত করার আগে রামপুরহাট পুরসভার চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, ওই তিন কিলোমিটার রাস্তাটি কোনও মনীষীর নামে অভিহিত করা হয়নি। তাই ওই রাস্তাটি ড. শ্যামা প্রসাদ মুখার্জীর নামে নামাঙ্কিত করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

কী বলছেন ধ্রুব সাহা?

ধ্রুব সাহা বলেন, “আমরা নেতাজিকে যতটা সম্মান করি, শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাবনা-চিন্তাকেও ততটাই বিশ্বাস করি। এখানে কোনও প্রতিযোগিতার বিষয় নেই। আমরা নেতাজিকে তাঁর জায়গায় রাখতে, আর শ্যামপ্রসাদকে তাঁর জায়গায় রাখতে চাই। বিতর্ক থেকে আমরা সরে দাঁড়াতে চাই।” তিনি জানান, নেতাজিকে কোনও দিন অসম্মান করেননি তাঁরা। কিন্তু, যাঁরা নেতাজির প্রতি প্রেম দেখাচ্ছেন, তাঁরা কেন নেতাজির নামে রাস্তায় বোর্ড লাগায়নি? তাঁর অনুরোধ আগে নেতাজির নাম কতটা রাস্তা তা ঠিক করা হোক, বাকি রাস্তা পরে আইন মেনে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হবে। দু’জনকেই সমমর্যাদা দেওয়ার দাবি করেছেন তিনি।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা