AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: কেষ্টভূমে ন্যায় যাত্রার কোনও অনুমতিই নেই রাহুলদের, প্রয়োজনে আটকাতে পারে পুলিশ

Rahul Gandhi: বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি। তাহলে কি বীরভূমের মাটিতে রাহুলদের ন্যায় যাত্রা আটকানো হতে পারে? এমন কোনও সম্ভাবনা কি থেকে যাচ্ছে? পুলিশ সুপার অবশ্য সাফ জানাচ্ছন, প্রয়োজন পড়লে সেটাও হতে পারে।

Rahul Gandhi: কেষ্টভূমে ন্যায় যাত্রার কোনও অনুমতিই নেই রাহুলদের, প্রয়োজনে আটকাতে পারে পুলিশ
রাহুল গান্ধী (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 10:43 PM
Share

সিউড়ি: কংগ্রেস ও তৃণমূল, উভয়েই ইন্ডিয়া জোটের ‘বন্ধু দল’। কিন্তু বাংলায় এসে পদে পদে হোঁচট খেতে হচ্ছে রাহুল গান্ধীদের ভারত জোড়ো ন্যায় যাত্রাকে। শুক্রবার বীরভূম জেলায় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা রয়েছে। থাকবেন রাহুল গান্ধী স্বয়ং। কিন্তু সেই ন্যায় যাত্রার জন্য বীরভূম জেলা পুলিশের তরফে কোনও অনুমতিই এখনও পায়নি কংগ্রেস শিবির। বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি। তাহলে কি বীরভূমের মাটিতে রাহুলদের ন্যায় যাত্রা আটকানো হতে পারে? এমন কোনও সম্ভাবনা কি থেকে যাচ্ছে? পুলিশ সুপার অবশ্য সাফ জানাচ্ছন, প্রয়োজন পড়লে সেটাও হতে পারে।

উল্লেখ্য,  ইন্ডিয়া জোটের প্রাদেশিক সমীকরণ নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। বিজেপি শিবির বার বার এই নিয়ে খোঁচা দিয়ে যাচ্ছে। আবার উঠে আসছে, ‘দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তির’ তত্ত্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় তাঁর দল একাই লড়বে। এমনকী গতকালও মালদার সভা থেকে মমতা নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন, বাংলার মাটিতে কোনও আসন সমঝোতা হচ্ছে না। বলে দিয়েছেন, ‘আমরা একা লড়ব।’

এদিকে রাহুল গান্ধীদের বাংলায় আসার বিষয়ে তৃণমূলকে কিছু জানানো হয়নি, সেই নিয়েও সম্প্রতি অভিযোগের সুর শোনা গিয়েছিল মমতার গলায়। মমতার বক্তব্য ছিল, অন্তত সৌজন্যের খাতিরেও তো কংগ্রেস তাঁদের জানাতে পারত, যে তারা বাংলায় আসছে।

এসবের মধ্যেই এবার বাংলায় এসেছেন রাহুল গান্ধীরা। অসম থেকে উত্তরবঙ্গ একপ্রস্থ ঘুরে, বিহার হয়ে আবার দ্বিতীয় দফায় বাংলায় এসেছেন। আগামিকাল বীরভূমে কর্মসূচি রয়েছে রাহুলদের। কিন্তু সেখানে নাকি পুলিশের থেকে কোনওরকম অনুমতিই নেওয়া হয়নি বলে জানালেন জেলার পুলিশ সুপার।

Follow Us