AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Assembly Election : চোপড়ায় ধুন্ধুমার, BJP কর্মীর মাথা ফাটানোর অভিযোগ, থানায় ছুটলেন রাজু বিস্তা

Chopra Chaos : বিজেপির দাবি, চোপড়ার কাঁচাকালী এলাকায় পতাকা লাগাচ্ছিলেন কর্মীরা। ঠিক সেইসময় অতর্কিতে বিজেপি কর্মীর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ ওঠে। বিজেপির কার্যকর্তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির আরও দাবি, পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে তাঁরা পতাকা লাগাতে গিয়েছিলেন।

WB Assembly Election : চোপড়ায় ধুন্ধুমার, BJP কর্মীর মাথা ফাটানোর অভিযোগ, থানায় ছুটলেন রাজু বিস্তা
চোপড়ায় উত্তেজনাImage Credit: Tv9 Bangla
| Updated on: Mar 30, 2026 | 2:56 PM
Share

চোপড়া, বিশ্বরূপ : ভোটের আগে উত্তপ্ত চোপড়া। বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র ধুন্ধুমার। সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে খবর। পুলিশি নিস্ক্রয়তার অভিযোগ তুলেছে বিজেপি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এবার এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা।

কী ঘটেছিল?

বিজেপির দাবি, চোপড়ার কাঁচাকালী এলাকায় পতাকা লাগাচ্ছিলেন কর্মীরা। ঠিক সেইসময় অতর্কিতে বিজেপি কর্মীর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ ওঠে। বিজেপির কার্যকর্তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির আরও দাবি, পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে তাঁরা পতাকা লাগাতে গিয়েছিলেন। যাতে কোনও অশান্তি না হয়, সেই বিষয়ে নজর রাখার অনুরোধও করেছিলেন। কিন্তু, পুলিশের সামনেই নাকি তাঁদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। বিজেপির দাবি, ঘটনাস্থলে উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনীও। ঘটনায় বিজেপির চোপড়া বিধানসভার দুই নম্বর মণ্ডল সভাপতি-সহ জখম হয়েছেন বেশ কয়েকজন। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, বিষয়টা পুলিশ দেখবে।

থানায় অভিযোগ

সোমবার চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন রাজু বিস্তা। ১০ জন তৃণমূল নেতার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ১০ জনের মধ্যে একজন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী গোপাল ভৌমিক। রাজু বিস্তা বলেন, রাজনীতির কারণে বারবার চোপড়ার নাম বদনাম হয়েছে। পুলিশকে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁদের যেন আর চোপড়ায় দেখা না যায়। পুলিশের কাছে এমনই দাবি করেছেন রাজু বিস্তা।

Follow Us