West Bengal News Updates: ডাকলে আবার আসবেন, CGO কমপ্লেক্স থেকে বেরিয়ে বললেন অভিষেক
Breaking News Today Update in Bengali: আজ প্রাথমিক দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, সিবিআইয়ের একটি চার্জশিটকে হাতিয়ার করেই তলব করা হয়েছে অভিষেককে।

আজ প্রাথমিক দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, সিবিআইয়ের একটি চার্জশিটকে হাতিয়ার করেই তলব করা হয়েছে অভিষেককে। আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেল জনকল্যাণ শিবির। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত এই শিবির চলবে। রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক স্তরে শিবিরগুলির আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে আজ ঘটনার ঘনঘটা। সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে।
LIVE NEWS & UPDATES
-
Abhishek Banerjee: ‘তদন্তে সহযোগিতা করেছি’, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বললেন অভিষেক
- প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
- সোমবার সিজিও কমপ্লেক্সে ১১ ঘণ্টার বেশি তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। রাত ১০টা ২ মিনিটে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন অভিষেক।
- আর সেখানে দাঁড়িয়েই বলে গেলেন, তাঁকে আবার ডাকলে তিনি তদন্তে সাহায্য করতে উপস্থিত হবেন। একইসঙ্গে বিজেপিকেও এদিন নিশানা করেন তিনি।
বিস্তারিত পড়ুন: ১১ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরলেন অভিষেক, কী বললেন?
-
আজ সংখ্যা ৬৫ হল: ঋতব্রত
- আজ আর এক বিধায়ক সই করলেন। আজ সংখ্যা ৬৫ হল। সম্মানীয় বিধায়ক, আজ সই করে গেছেন। স্পিকারকে চিঠি দিয়েছেন: ঋতব্রত।
- আজ ফিরহাদ হাকিমও এসেছিলেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমাদের বৈঠকে ছিলেন। উনি আমার অভিভাবক। আমরা চিঠি প্রকাশ করিনি এখনও: ঋতব্রত।
-
-
Firhad Hakim: ঋতব্রতর ঘরে ফিরহাদ
- ফিরহাদ হাকিমের অবস্থান কী? তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে রয়েছেন? নাকি বিক্ষুব্ধ বিধায়কদের দলে? প্রাক্তন পুরমন্ত্রীকে নিয়ে জল্পনা জারি রয়েছে।
- সোমবার সেই জল্পনা নিজেই আরও খানিকটা বাড়িয়ে দিলেন ফিরহাদ। বিধানসভার লবিতে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে কথা বলে এদিন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গেলেন কলকাতা বন্দরে বিধায়ক।
- এদিন বিধানসভায় ফিরহাদের গাড়ি ঢোকার পর দেখা গেল পিছনে আরও একটি গাড়ি ঢুকছে। সেই গাড়িতে ছিলেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা।
-
কলকাতা পুরসভার ভোট নিয়ে কী কী বললেন শুভেন্দু?
বছর শেষেই কলকাতা পুরসভার ভোট। ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরসভা
- আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইনি
- চাইলে আমরা নমিনেটেড বোর্ড আমরা করে দিতে পারতাম। এটা আইনে ছিল। কিন্তু আমরা করিনি।
- আমাদের দলের নীতি খুব স্বচ্ছ্ব
- মন্ত্রীর নির্দেশে প্রধান সচিব যে নির্দেশিকা দিয়েছিলেন, তাতে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল পুরসভার
- সংখ্যাগরিষ্ঠ দলকে। কারণ এই অচলাবস্থা থাকতে পারে না। তাঁরা যদি একমত না হতে পারে, সবাই যদি মেয়র হতে চান, তার জন্য সরকার বা আমরা দায়ী হতে পারি না।
- পুরসভা মূলত স্বাস্থ্য, পুলিশ, দমকলের মতো একটা জরুরি পরিষেবা। তাতে তো আর পুরসভায় তালা লাগতে পারে না!
- গঙ্গাকে নোংরা করে রেখেছে। কোনও রাজ্যে আছে?
- অথচ গরমকালে এত জল তো কোনও গঙ্গায় পাবেন না
- উত্তর প্রদেশ, বিহারে এইসময় এত জল থাকে না।
- প্রকৃতিকে নোংরা করে রেখেছে বিগত সরকার।
- গঙ্গা পরিষ্কারের দায়িত্ব আমরা নেব।
- বুধবার দিন আমি নিজে গঙ্গার পার পরিষ্কার করব।
- বিগত সরকার ভোট অন অ্যাকাউন্টে কলকাতা পুরসভার জন্য কোনও বরাদ্দ দেয়নি
-
যোগদিবসে সব রেকর্ড ভেঙে যাবে: শুভেন্দু
আজ কলকাতা পুরসভার স্বচ্ছ্ব অ্যাপ উদ্বোধন করেছেন শুভেন্দু অধিকারী। তারপর সাংবাদিক বৈঠকে বললেন
- বিশ্ব যোগদিবসে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- সবাই একসঙ্গে মোদীকে স্বাগত জানাব।
- প্রধানমন্ত্রীকে স্বচ্ছতার মধ্যে দিয়ে স্বাগত জানাবে পুরসভা
- আগের সব রেকর্ড ভেঙে যাবে।
- কলকাতার সব ওয়ার্ড, রাস্তায় ‘যোগা পুজো’ হবে।
-
-
সৌর বিদ্যুৎও ‘চুরি’ হয়েছে তৃণমূলের আমলে?
কয়লা, বালি চুরি অভিযোগের পর এবার তৃণমূল নেতার বিরুদ্ধে সৌর বিদ্যুৎ চুরির অভিযোগ। এই অভিযোগেই পুলিশের জালে আরামবাগ পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দী। কাজ হওয়ার আগেই কোটি কোটি টাকা এক সংস্থাকে দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
-
শুভেন্দুর আমন্ত্রণে অনুষ্ঠানে মমতার ভাতৃবধূ কাজরী
পুরনিগমের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে উপস্থিত হলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। তিনি শুধুমাত্র তৃণমূলের একজন কাউন্সিলরই নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ। শুধু কাজরী একা নন, জুঁই বিশ্বাস, দেবাশিস কুমার সহ একাধিক কাউন্সিলর হাজির হয়েছেন সেই অনুষ্ঠানে।
-
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রতারণা ও জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ অর্থাৎ আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খোঁজ না মেলায় এখনও সুমিত অধরা। তল্লাশি অভিযানের পর আরও কড়া পদক্ষেপ আধিকারিকদের। শালবনি থানাতে সুমিতের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও জমি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়।
-
হাওড়ার NCPI অফিসে কী হয়, কারা চালায়?
তৃণমূলের ২০ জন সাংসদের শিবির এনসিপিআই (NCPI) নামে এক দলের সঙ্গে মিশে গিয়েছে রবিবারই। দলটি নতুন নয়, তবে কতজন এই দলের নাম শুনেছেন, তা হয়ত হাতে গুনে বলা যাবে। কী এই এনসিপিআই (NCPI)? কোথায় অফিস? কতজন সদস্য? তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। যে ঠিকানায় এই এনসিপিআই-এর মূল কার্যালয় রয়েছে, সেখানেও বাড়ছে উৎসাহী জনতার ভিড়। কিন্তু দেখা পাওয়া গেল না কারও।
হাওড়ার এই NCPI অফিসে কী হয়, কারা চালায়? ঘিরল সেন্ট্রাল ফোর্স
-
Arrest Warrant: অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রতারণা ও জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ অর্থাৎ আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খোঁজ না মেলায় এখনও সুমিত অধরা। তল্লাশি অভিযানের পর আরও কড়া পদক্ষেপ আধিকারিকদের। শালবনি থানাতে সুমিতের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও জমি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়।
বিস্তারিত পড়ুন: তদন্তে অসহযোগিতা, জারি করা হল গ্রেফতারি পরোয়ানা, সংকীর্ণ হচ্ছে অভিষেকের পরিসর
-
জনকল্যাণ শিবিরের সূচনা করে কী কী বললেন শুভেন্দু?
নন্দীগ্রাম থেকে জনকল্যাণ শিবিরের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী কী বললেন তিনি?
- রাজ্য জন কল্যাণ-শিবির থেকে ৫৪ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
- বিগত সরকার বিধবা ভাতা, লক্ষীর ভান্ডার, স্টুডেন্ট স্কলারশিপ, নয় ছয় করেছে।
- আমরা চাইনা প্রকৃত প্রাপক বঞ্চিত হন।দরকার হলে সরকারি কর্মীরা আপনাদের বাড়ি যাবে।
- আমাদের সরকারের ৫ সপ্তাহ হল। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা করেছি।
- ১০০দিনের কাজ ১২৫দিন হবে ।
- ৭৯ লক্ষ মানুষকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হয়েছে।
- সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন।
- ইতিমধ্যে আমরা কেন্দ্রীয় সাহায্য পেয়েছি। তার দ্বারা বাংলার রাস্তাঘাট থেকে জল সহ পরিষেবা দেব।
- রাজ্যে কর্মসংস্থান ত্রিমুখী তিনটা ভাবনা করেছি। পরীক্ষার ওয়েমার্ক বাড়িতে আনতে পারবেন।
- কেন্দ্রীয় সুযোগ সুবিধা দেব। মুদ্রালোন সহ নানা ছোট ব্যাবসায়ী সাহায্য করবো।
- মঠ মন্দির সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
- শিল্পের জোয়ার ও কর্মসংস্থান হবে।
- যারা প্রান্তিক বিল দিতে পারছেন না। তারা সৌর প্লেট লাগান বিদ্যুৎ বিল আর আসবে না।
- নন্দীগ্রামকে বিশেষ ভাবে সাজানো হবে। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর ব্যবস্থা করব আগামী মার্চ মাসের মধ্যে।
- নন্দীগ্রামে হবে ফোল্ডার সেতু। যাতে জাহাজ চলাচল করতে পারে।
- আমি নন্দীগ্রামের ক্ষেত্রে বিশেষ ভাবে অঙ্গীকারবদ্ধ।
- নন্দীগ্রামের মানুষের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে।
-
কেন তলব অভিষেককে?
প্রাথমিক দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় ‘বিগ প্লেয়ার’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)? ইডির হাতে এবার বিস্ফোরক তথ্য। আজ প্রাথমিক দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, সিবিআইয়ের একটি চার্জশিটকে হাতিয়ার করেই তলব করা হয়েছে অভিষেককে।
-
ED-র তলব, সিজিও-তে পৌঁছলেন অভিষেক
আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
দিঘার পর্যটকদের জন্য সুখবর
দিঘা বেড়াতে গেলে আর দিতে হবে না অতিরিক্ত টাকা। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এতদিন পর্যটকদের থেকে চাঁদা নেওয়া হত। কিন্তু, এবার সেই চাঁদা আর দিতে হবে না। ১ জুলাই থেকে চাঁদা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। রবিবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদে বৈঠকের পরই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর মতে, হাত পেতে টাকা নেওয়া সরকারের জন্য খুবই আপত্তিজনক। তাই অতিরিক্ত টাকা (Digha Tourist Tax) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
শুরু জনকল্যাণ শিবির
আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেল জনকল্যাণ শিবির। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত এই শিবির চলবে। রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক স্তরে শিবিরগুলির আয়োজন করা হয়েছে। জেলায় জেলায় ইতিমধ্যেই শিবিরের বাইরে লাইন পড়ে গিয়েছে মানুষের। এই শিবিরের মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবেন রাজ্যবাসী। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত থেকে বেটি বাঁচাও, বেটি পড়াও-সহ একাধিক প্রকল্পের আবেদন করা যাবে।
Published On - Jun 15,2026 11:12 AM
