AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ১১ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরলেন অভিষেক, কী বললেন?

Abhishek Banerjee ED Questioning: সিজিও কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে অভিষেক বলেন, "এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমাকে ১০-১২ বার ডেকেছে। আমি তাদের সাহায্য করেছি। আবার ডাকলে যদি আমার কোনও পূর্বনির্ধারিত কর্মসূচি না থাকে, তাহলে আসব।"

Abhishek Banerjee: ১১ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরলেন অভিষেক, কী বললেন?
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 15, 2026 | 10:39 PM
Share

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার সিজিও কমপ্লেক্সে ১১ ঘণ্টার বেশি তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। রাত ১০টা ২ মিনিটে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন অভিষেক। আর সেখানে দাঁড়িয়েই বলে গেলেন, তাঁকে আবার ডাকলে তিনি তদন্তে সাহায্য করতে উপস্থিত হবেন। একইসঙ্গে বিজেপিকেও এদিন নিশানা করেন তিনি।

এদিন সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন অভিষেক। ইডি সূত্রে খবর, মধ্যাহ্নভোজ ও সন্ধেয় টিফিনের জন্য কিছুটা সময় দেওয়া হয় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে। বাকি সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে, এদিন জিজ্ঞাসাবাদের পর আপাতত তলব করা হয়নি তাঁকে। এদিন জিজ্ঞাসাবাদের সময় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। সেগুলি আপাতত খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। তারপরই পরবর্তী পদক্ষেপ করবে ইডি।

জিজ্ঞাসাবাদের পর কী বললেন অভিষেক?

এদিন রাত ১০টার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বলেন, “এই মামলায় আমাকে শেষবার ডাকা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তার আগেও ডাকা হয়েছে। সবমিলিয়ে আমাকে ১০-১২ বার জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আমার সামর্থ্য অনুযায়ী, সাহায্য করেছি।” এরপরই তিনি বলেন, “রাজনৈতিক চাপ রয়েছে কি না, তা নিয়ে আমি যাব না। কারণ বিজেপিকে নিয়ে যত কম বলা যায়, তত ভালো। তবে বিরোধীশূন্য করার চেষ্টা গত একমাস ধরে করা হয়েছে।” দল ভাঙানোর খেলা চলছে বলে অভিযোগ করেন। ভবিষ্যতে আবার তাঁকে ইডি তলব করলে তিনি যাবেন বলেও এদিন জানিয়ে দিলেন অভিষেক।

অভিষেককে খোঁচা সজলের-

বিজেপির বিরুদ্ধে অভিষেকের দল ভাঙানোর খেলা নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “বিজেপি কোথায় দল ভাঙাচ্ছে? তাঁরাই তো ২ জন কংগ্রেসের কাছে গিয়েছিলেন। কংগ্রেসে জায়গা না পেয়ে ফিরে এসেছেন।”

Follow Us
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!