AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Magnet: চুম্বক গিলে নিয়েছিল ছোট্ট আরাফাত, শ্বাসনালিতে আটকে যমে-মানুষে টানাটানি! শুধু বুদ্ধির জোরেই তাঁকে মায়ের কোলে ফেরাল চিকিৎসকরা

Calcutta Medical College: পেশায় ভ্যানচালক বাবা আলী আক্কাস কোনওরকম দেরি না করে ছেলেকে নিয়ে ছুটে যান বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে আরাফাতকে নিয়ে যাওয়া হয় কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক্স-রে করতেই দেখা যায় শ্বাসনালীর ভিতরে আটকে রয়েছে চুম্বক।

Magnet: চুম্বক গিলে নিয়েছিল ছোট্ট আরাফাত, শ্বাসনালিতে আটকে যমে-মানুষে টানাটানি! শুধু বুদ্ধির জোরেই তাঁকে মায়ের কোলে ফেরাল চিকিৎসকরা
কীভাবে এই চুম্বক বের করা হল?Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 15, 2026 | 11:18 AM
Share

বসিরহাট: খেলতে খেলতে মুখে পুড়েছিল চুম্বক। শ্বাসনালীতে ঢুকে আটকে যায় সেই চুম্বক। যমে-মানুষে টানাটানি শুরু হয়েছিল ৬ বছরের শিশুর। তবে চিকিৎসকদের দক্ষতা ও অভিনব বুদ্ধিতে মৃত্যুকে কাটিয়ে ১৩ দিন পর ঘরে ফিরল আরাফাত।

গত ১ নভেম্বর বাড়িতে খেলতে খেলতেই ঘটে যায় ভয়ঙ্কর বিপত্তি। হঠাৎ খেলার জন্য আনা চুম্বক খাবারের সঙ্গে গিলে ফেলে বাদুড়িয়ার মহেশপুর গ্রামের বাসিন্দা, ৬ বছরের শিশু আরাফাত আলি। মুহূর্তের মধ্যেই সেই চুম্বক আটকে যায় তাঁর শ্বাসনালীতে। শুরু হয় প্রবল কাশি, শ্বাসকষ্ট। ক্রমশ বাড়তে থাকে শারীরিক জটিলতা।

পেশায় ভ্যানচালক বাবা আলী আক্কাস কোনওরকম দেরি না করে ছেলেকে নিয়ে ছুটে যান বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে আরাফাতকে নিয়ে যাওয়া হয় কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক্স-রে করতেই দেখা যায় শ্বাসনালীর ভিতরে আটকে রয়েছে চুম্বক। চিকিৎসকরা নানা কৌশলে সেটি বের করার চেষ্টা করেন। কিছুটা বের হলেও, শেষ অংশ বের হচ্ছিল না। বারবার আটকে যাচ্ছিল চুম্বকটি।

এরপরই চিকিৎসকদের মাথায় আসে এক অভিনব বুদ্ধি। হাসপাতালের পাশের একটি লেদ কারখানায় গিয়ে তৈরি করানো হয় আরও একটি ছোট চুম্বক। সেই চুম্বকের আকর্ষণ কাজে লাগিয়েই শ্বাসনালীতে আটকে থাকা চুম্বকটি বের করে আনেন চিকিৎসকরা। চিকিৎসকদের উপস্থিত বুদ্ধি ও প্রচেষ্টাতেই বড়সড় বিপদ থেকে রক্ষা পায় ছোট্ট আরাফাত।

অবশেষে ১৩ দিনের লড়াই শেষে বাড়ি ফিরেছে সে। ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত বাবা-মা ও পরিবারের সদস্যরা। চিকিৎসকদের পাশাপাশি উন্নত চিকিৎসা পরিষেবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। আরাফাতের বাড়ি ফেরায় খুশি মহেশপুরের বাসিন্দারাও। ১৩ দিনের উৎকণ্ঠা শেষে ঘরে ফিরেছে ছোট্ট আরাফাত। এখন পরিবারের একটাই চাওয়া, দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক সে।

Follow Us