AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandranath Rath Murder Update: শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনের তদন্তে এবার সিবিআই

CBi Investigation on Chandranath Rath Murder: ভিনরাজ্যের মোট সাতজন দুঁদে অফিসারকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। দিল্লি, পটনা, রাঁচি, ধানবাদ, লখনউের অফিসাররা এই টিমে রয়েছেন। কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর নজরদারির দায়িত্বে রয়েছেন। প্রয়োজনে আরও অফিসার যুক্ত করা হবে সিট-এ।

Chandranath Rath Murder Update: শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনের তদন্তে এবার সিবিআই
চন্দ্রনাথ খুনে CBIImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 12, 2026 | 9:47 AM
Share

কলকাতা : শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের (Chandranath Rath Murder) তদন্তে সিবিআই (CBI)। গতকালই এই ঘটনায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল তিনজন শার্প শুটারকে। এবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, ঘটনার তদন্তভার দেওয়া হচ্ছে সিবিআই-কে। খুনে ভিনরাজ্যে যোগ থাকার কারণেই সিবিআই তদন্ত দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে । তদন্তের দায়িত্বে রয়েছেন ডিআইজি ব়্যাঙ্কের অফিসার পঙ্কজ কুমার সিং।

৭ সদস্যের সিট গঠন CBI-এর

জানা গিয়েছে, ভিনরাজ্যের মোট সাতজন দুঁদে অফিসারকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। দিল্লি, পটনা, রাঁচি, ধানবাদ, লখনউের অফিসাররা এই টিমে রয়েছেন। কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর নজরদারির দায়িত্বে রয়েছেন। প্রয়োজনে আরও অফিসার যুক্ত করা হবে সিট-এ। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মধ্যমগ্রাম থানা ও সিআইডি-র হাতে যে নথি রয়েছে তা শীঘ্রই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। উল্লেখয, চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় আগেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল তৃণমূল।

Cbi Order Notice

সিবিআই তদন্তের বিজ্ঞপ্তি

পুলিশের হাতে যে তথ্য উঠে এল…

মধ্যগ্রামের ঘটনার তদন্ত করছিল পুলিশ। সিআইডিও তদন্তে সহযোগিতা করছিল। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ৮-৯ জন ঘটনায় যুক্ত ছিল। এখনও পর্যন্ত পুলিশ জানতে পেরেছে দু’টো বাইক ও একটি গাড়ি এই খুনে ব্যবহার করা হয়েছে। একটি বাইকে দু’জন ও অন্য বাইকে তিনজন ছিল বলে পুলিশ সূত্রে খবর। যে বন্দুক দু’টো ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে একটি বন্দুকের বাজারমূল্য ছিল আনুমানিক ১০ লক্ষ টাকার বেশি। গাড়ি, বন্দুক, খুন করার জন্য রেইকি করা, সার্প শুটার ভাড়া করা সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার বেশি খরচ করা হয়েছে বলে তদন্তকারী আধিকারিক সূত্রে খবর।

ইতিমধ্যে বিহার এবং উত্তর প্রদেশ থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে রাজ সিং একেবারেই মুখ খোলেনি বলে পুলিশ সূত্রে খবর। তুলনায় অন্য দু’জন অনেকটা ভেঙে পড়েছে। তবে, পুলিশের কাছে তিনজনই ঘটনায় নিজেদের ভূমিকা কি ছিল তা স্বীকার করেনি এখনও।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় ৪ মে। তারপর ৬ মে মধ্যমগ্রামের রাস্তায় গুলি করে খুন করা হয় শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। খুব কাছ থেকে পরপর চারটি গুলি করা হয়। বুকে, হাতে, পেটে গুলি লাগে চন্দ্রনাথের।

Follow Us