AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooch Behar Loksabha Election 2024: মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে রক্ত, ভোট শুরুর আগেই কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যু

Cooch Behar Loksabha Election 2024: গভীর রাতে কুমার নীলুকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিলেন তাঁর সহকর্মীরা। তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁকে দ্রুত উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Cooch Behar Loksabha Election 2024: মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে রক্ত, ভোট শুরুর আগেই কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যু
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 19, 2024 | 7:38 AM
Share

কোচবিহার: ভোটের ডিউটিতে এসেছিলেন। প্রথম দফার নির্বাচনের শুরু আগেই বাংলায় মৃত্যু কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। কোচবিহারের মাথাভাঙায় কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু। জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম কুমার নীলু। তিনি বিহার থেকে  মাথাভাঙ্গা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন। তিনি QRT টীমের সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গভীর রাতে কুমার নীলুকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিলেন তাঁর সহকর্মীরা। তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁকে দ্রুত উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই কেন্দ্রীয় বাহিনী জওয়ানের। বিষয়টির ওপর নজর রয়েছে নির্বাচন কমিশনের। প্রথম দফার নির্বাচনে বাংলার এপিসেন্টার কোচবিহার। সেখানে ভোটের আগেই এই ধরনের ঘটনায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া