AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Cigarette: দোকানে দোকানে সস্তায় বিক্রি হচ্ছে নকল সিগারেট! আদালতের নির্দেশে চালানো হল বড়সড় অভিযান

Coochbehar: অভিযানের মুখে পড়ে ব্যবসায়ী নিতাই দাসের দাবি, তিনি হকারদের কাছ থেকে সিগারেট কিনে দোকানে বিক্রি করেন। সেগুলি নকল কি না, তা তাঁর জানা ছিল না বলেও দাবি করেন তিনি। সব মিলিয়ে, নকল সিগারেট বিক্রির অভিযোগে ভবানীগঞ্জ বাজারে এই অভিযান ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।

Fake Cigarette: দোকানে দোকানে সস্তায় বিক্রি হচ্ছে নকল সিগারেট! আদালতের নির্দেশে চালানো হল বড়সড় অভিযান
উদ্ধার নকল সিগারেটImage Credit: TV9 Bangla
| Updated on: Oct 26, 2026 | 6:23 PM
Share

কোচবিহার: দোকানে দামি ব্র্যান্ডের সিগারেট সস্তায় বিক্রি হচ্ছে দেখলেই নিশ্চিন্তে কিনে ফেলবেন না। খতিয়ে দেখে, তবেই কেনা উচিত। সম্প্রতি আদালতের নির্দেশে দোকানে দোকানে অভিযান চালিয়ে যেভাবে নকল সিগারেটের প্যাকেট উদ্ধার করল, তাতে এই বিষয়টি আরও একবার সামনে আসছে।

সুখটানেও রীতিমতো জালিয়াতি! নামি কোম্পানির ব্র্যান্ড নকল করে জালিয়াতি করে সিগারেট বিক্রির অভিযোগকে কেন্দ্র করে চালানো হল অভিযান। সোমবার ওই প্যাকেট উদ্ধার করতে কোচবিহারে হাজির হল হায়দরাবাদের বিশেষ দল। স্থানীয় পুলিশের সহযোগিতায় কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালান আধিকারিকরা। নকল ব্র্যান্ডের সিগারেটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এদিন।

৫৫ টাকার সিগারেট ২০ টাকায়!

দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে,যে সব নামি ব্র্যান্ডের সিগারেটের দাম ৫৫ টাকা, সেগুলির নাম ও প্যাকেট একই রকম নাম রেখে ২০ টাকায় ওই বিক্রি করা হচ্ছিল কোচবিহারে। সেটা নিয়েই হায়দরাবাদ সিটি সিভিল কোর্টে মামলা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশেই আইনজীবীরা কোচবিহারে এসে হাজির হন।

নকল সিগারেট বিক্রির অভিযোগকে কেন্দ্র করে তল্লাশি অভিযান চলে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে। সোমবার বাজারের দুটি দোকানে পৌঁছে সিগারেটের প্যাকেট পরীক্ষা করেন হায়দরাবাদ থেকে আসা ওই বিশেষ দল। অভিযানে একাধিক প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

মামলা হয়েছিল হায়দরাবাদে

জানা গিয়েছে, একটি সিগারেট প্রস্তুতকারী সংস্থা নকল পণ্য বিক্রির অভিযোগ জানিয়ে হায়দরাবাদের আদালতের দ্বারস্থ হওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে কোচবিহারে এই অভিযান চালানো হয়। আইনজীবী বালু ও আইনজীবী খুশি পান্ডের নেতৃত্বে দলটি ভবানীগঞ্জ ও দিনহাটার চওরাহাট বাজারে পৌঁছে দোকানগুলিতে তল্লাশি চালায়। অভিযানকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে, অভিযানের মুখে পড়ে ব্যবসায়ী নিতাই দাসের দাবি, তিনি হকারদের কাছ থেকে সিগারেট কিনে দোকানে বিক্রি করেন। সেগুলি নকল কি না, তা তাঁর জানা ছিল না বলেও দাবি করেন তিনি। সব মিলিয়ে, নকল সিগারেট বিক্রির অভিযোগে ভবানীগঞ্জ বাজারে এই অভিযান ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।

Follow Us