AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nisith Pramanik Udayan Guha: ভোটের ৪৮ ঘণ্টা আগে উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনে নিশীথ

Nisith Pramanik Udayan Guha: বুধবার সকালেই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী নিজের বাসভবনে বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেন। তারপরই তিনি সাংবাদিকদের কাছে এই বিষয়টি জানান। মুখ্য নির্বাচনী আধিকারিক, পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসারের কাছেও নিশীথ প্রামাণিক উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন

Nisith Pramanik Udayan Guha: ভোটের ৪৮ ঘণ্টা আগে উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনে নিশীথ
উদয়ন গুহর বিরুদ্ধে কমিশনে নিশীথ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 17, 2024 | 12:16 PM
Share

কোচবিহার: রাজ্যে প্রথম দফা নির্বাচনের আর আর ৪৮ ঘণ্টা বাকি। তার আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহর গতিবিধির নিয়ন্ত্রণের দাবি জানালেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন নিশীথ। তাঁর বক্তব্য ভোটের দিন উদয়নের এলাকাতেই যেন তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। নিশীথের আরও অভিযোগ, উদয়ন গুন্ডামির পাণ্ডা, তাঁর ওপর দু’বার হামলা করিয়েছেন। গোটা বিষয়টি উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন নিশীথ।

বুধবার সকালেই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী নিজের বাসভবনে বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেন। তারপরই তিনি সাংবাদিকদের কাছে এই বিষয়টি জানান। মুখ্য নির্বাচনী আধিকারিক, পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসারের কাছেও নিশীথ প্রামাণিক উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। সূত্রের খবর, নিশীথ তাঁর আবেদন উল্লেখ করেছেন, উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে। এমনকি ৩০২ ধারায় খুনের মামলাও রয়েছে।  পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী অবস্থার কথাও চিঠিতে উল্লেখ করেছেন নিশীথ। তাঁর অভিযোগ, একুশে ভোট পরবর্তী পরিস্থিতিতে উদয়ন গুহ এলাকায় হিংসা ছড়িয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট পেশ করেছিল, সেখানেও উদয়নের নাম রয়েছে।

যদিও এই প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, “উপায় নেই। ওরা পাগল হয়ে গিয়েছে। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তার নির্বাচন কমিশনের কাছে আবদার রয়েছে। খড় কুটো আঁকড়ে বাঁচবার চেষ্টা করছেন। তাই বলছে আমাকে যাতে গৃহবন্দি রাখা হোক। তাহলে ওঁ বুঝতে পারবেন, মানুষের মধ্যে প্রতিক্রিয়া কী হয়! আমিও চাই বেশি করে দাবি করুক। আমিও চাই কমিশন আমাকে গৃহবন্দি করে রাখুক, তাতে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হবে, তাতে আমরা আরও বেশি করে জয়ী হব।”

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ