Udayan Guha arrest: উদয়নের উপর ডিম থেরাপি করা হোক, দাবি বিজেপি নেতার
উল্লেখ্য, ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা কমলা গুহর পুত্র উদয়ন গুহ ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপর নির্বাচনে জিতে রাজ্যের মন্ত্রী। পুলিশ সূত্রে খবর, উদয়নের বিরুদ্ধে এই মুহূর্তে ছয়টি অভিযোগ রয়েছে। তবে, এখন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তোলাবাজির মামলায়।

কোচবিহার: কোচবিহারের দিনহাটায় প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহর গ্রেফতারির পর তীব্র আক্রমণ শানাল বিজেপি। বিজেপি নেতা জীবেশ বিশ্বাস দাবি করেন, ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত দিনহাটায় বিরোধী কর্মীদের উপর ব্যাপক সন্ত্রাস চালানো হয়েছিল। তাঁর অভিযোগ, বিরোধীদের বাড়িতে লুটপাট, হামলা এবং রাজনৈতিক হিংসা ছিল নিত্যদিনের ঘটনা, যার শিকার হতেন নারী ও শিশুরাও।
জিবেশ বিশ্বাস বলেন, “বিজেপির শীর্ষ নেতৃত্ব ক্ষমতায় এলে উদয়ন গুহকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে।” পাশাপাশি তিনি দাবি করেন, সাধারণ মানুষ যেন উদয়ন গুহর ওপর ‘ডিম থেরাপি’ প্রয়োগ করতে পারেন। তবে, জিবেশবাবু ডিম থেরাপির কথা বললেও, তাঁর দলের নেতারা কিন্তু বার্তা দিয়েছেন এই ডিম ছোড়া থেকে বিরত থাকতে।
উল্লেখ্য, ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা কমলা গুহর পুত্র উদয়ন গুহ ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপর নির্বাচনে জিতে রাজ্যের মন্ত্রী। পুলিশ সূত্রে খবর, উদয়নের বিরুদ্ধে এই মুহূর্তে ছয়টি অভিযোগ রয়েছে। তবে, এখন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তোলাবাজির মামলায়। জানা যাচ্ছে, গত ১২ জুন শুক্রবার অভিযোগ দায়ের হয় উদয়নের বিরুদ্ধে। দিনহাটা মহকুমা হাসপাতালের ‘পিকু’ (শিশু বিভাগ) তৈরি করা হয়েছিল। সেই সময় একটি NGO-র নাম করে প্রচুর টাকা তোলাবাজি করার অভিযোগ ওঠে। সেখান থেকেই অভিযোগ দায়ের হয়। বুধবার পুলিশের গাড়িতে ওঠার আগে যদিও তৃণমূল নেতা বলেন, “আমি জানিই না কেন গ্রেফতার করেছে।”
