AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi On Malda Judges Attack: ‘গোটা দেশ দেখেছে নির্মম সরকারের মহা জঙ্গলরাজ’, মোদীর মুখে কালিয়াচক প্রসঙ্গ

Modi Escalates Attack on TMC: গত বুধবার কালিয়াচকে এসআইআর কাজের সময়ে কার্যত নিগ্রহের শিকার হন। অভিযোগ, কালিয়াচক-২ ব্লকের হাজার হাজার মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই নিয়ে ক্ষোভ উগরে দিতে বিক্ষোভকারীরা ব্লক অফিস ঘেরাও করে। জন মহিলা সহ মোট ৭ জন জুডিশিয়াল অফিসারকে প্রায় ৯ ঘণ্টা ব্লক অফিসের ভেতরে আটকে রাখা হয়।

Modi On Malda Judges Attack: 'গোটা দেশ দেখেছে নির্মম সরকারের মহা জঙ্গলরাজ', মোদীর মুখে কালিয়াচক প্রসঙ্গ
কোচবিহারের সভায় প্রধানমন্ত্রীর সভাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 05, 2026 | 6:24 PM
Share

কোচবিহার:  কোচবিহারে রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকল্প সংকল্প সভামঞ্চ থেকেও মোদীর মুখে উঠে এলে কালিয়াচক-প্রসঙ্গ। কীভাবে সেখানে বিচারব্যবস্থার ওপর আঘাত নেমে এসেছে, কীভাবে বিচারকরা আক্রান্ত, সেটা বাংলা তথা দেশের মানুষের কাছে কী বার্তা দিচ্ছে, সে প্রসঙ্গই উত্থাপন করেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, “মালদহে যা হয়েছে, সেটা গোটা দেশ দেখেছে। দেশের মানুষ স্তম্ভিত। কীভাবে মালদহে বিচারকদেরই বন্দি করে রাখা হয়েছিল। এটা কোন সরকার, কোন প্রশাসন, কোন ব্যবস্থা। যেখানে বিচারক, সাংবিধানিক প্রক্রিয়াই সুরক্ষিত নয়। বাংলার সাধারণ মানুষের সুরক্ষা এদের থেকে কীভাবে করা যায়? মালদহে যা হয়েছে, তৃণমূলের গুন্ডামি।”

এ প্রসঙ্গেই মোদীর সংযোজন, “এটাই প্রমাণ করছে, এখানে জঙ্গলরাজ চলছে। তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলায় আপনাদের ভরসা বিজেপি। এখানে যা হচ্ছে, তাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকেই হস্তক্ষেপ করতে হচ্ছে।”

গত বুধবার কালিয়াচকে এসআইআর কাজের সময়ে কার্যত নিগ্রহের শিকার হন। অভিযোগ, কালিয়াচক-২ ব্লকের হাজার হাজার মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই নিয়ে ক্ষোভ উগরে দিতে বিক্ষোভকারীরা ব্লক অফিস ঘেরাও করে। জন মহিলা সহ মোট ৭ জন জুডিশিয়াল অফিসারকে প্রায় ৯ ঘণ্টা ব্লক অফিসের ভেতরে আটকে রাখা হয়।

রাত ১টার দিকে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা পাথর ছুড়তে শুরু করে। এই সময়েই বিচারকদের নিরাপত্তার দায়িত্বে থাকা পাইলট কারের ওপর হামলা হয়।

এই ঘটনায় রাজ্য প্রশাসনের ওপর অত্যন্ত বিরক্ত সুপ্রিম কোর্ট। প্রশ্নের মুখে কমিশনও। ঘটনায় সিবিআই কিংবা NIA-কে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত NIAকে দিয়েছে কমিশন। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অবশ্য NIA তদন্তের আগেই ঘটনায় মূল অভিযুক্ত মিম নেতা মোফাক্কেল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি।

Follow Us