AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Police Super: মাঝরাতে লাঠিপেটা! সরানো হল পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে

Coochbehar: কালীপুজোর রাতে পুলিশ সুপারের বাংলো সংলগ্ন এলাকায় বাজি ফাটানোর অভিযোগ ওঠে এলাকার কিছু পরিবারের বিরুদ্ধে। সিসিটিভি-তে দেখা যায়, বাজি ফাটানো বন্ধ করতে মারমুখী হয়ে রাস্তায় নামে পুলিশ সুপার দ‍্যুতিমান ভট্টাচার্য। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, যিনি সাধারণ মানুষকে রক্ষা করবেন, তিনি এভাবে মারধর করলে নিরাপত্তা কে দেবে!

Police Super: মাঝরাতে লাঠিপেটা! সরানো হল পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে
সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 23, 2025 | 8:57 PM
Share

সুমন কল্যাণ ভদ্র ও দীক্ষা ভুঁইয়ার রিপোর্ট

কোচবিহার: বদলি করা হল কোচবিহারের পুলিশ সুপার দ‍্যুতিমান ভট্টাচার্যকে। ওই পদে আনা হল সন্দীপ কারাকে। কালীপুজোর রাতে রাস্তায় নেমে মারধর করার অভিযোগ উঠেছিল এই পুলিশ সুপারের বিরুদ্ধে। একইসঙ্গে বেশ কয়েকজন পুলিশকর্মীর বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। মহিলা এবং শিশুদেরও মারধর করার সেই অভিযোগ সামনে আসার পরই এই বদলি।

কালীপুজোর রাতে পুলিশ সুপারের বাংলো সংলগ্ন এলাকায় বাজি ফাটানোর অভিযোগ ওঠে এলাকার কিছু পরিবারের বিরুদ্ধে। সিসিটিভি-তে দেখা যায়, বাজি ফাটানো বন্ধ করতে মারমুখী হয়ে রাস্তায় নামে পুলিশ সুপার দ‍্যুতিমান ভট্টাচার্য। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, যিনি সাধারণ মানুষকে রক্ষা করবেন, তিনি এভাবে মারধর করলে নিরাপত্তা কে দেবে!

আক্রান্ত পরিবারের দাবি, তাদের বাড়ির পাঁচজন শিশুকে মারধর করা হয়েছে। ঘটনাটি দেখে বাড়ির একজন মহিলা ও পুরুষ ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ সুপারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলে জানিয়েছে আক্রান্ত পরিবার। যদিও এই অভিযোগ অস্বীকার করেন দ্যুতিমান ভট্টাচার্য।

পুলিশ সুপারের বিরুদ্ধে এরপর অভিযোগ দায়ের করা হয়। আর এবার বদলি। জানা যায়, এর আগেও একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরাগভাজন হয়েছিলেন এই দ্যুতিমান ভট্টাচার্জ। দিল্লি পুলিশের কোচবিহারে চলে আসা, কোচবিহারের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিককে তাঁর দায়িত্ব বন্টন না করা সহ একাধিক বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে ভর্ৎসনাও করেছিলেন কয়েকবার। সব শেষে এই বাজি ফাটানোকে কেন্দ্র করে তার হাফপ্যান্ট পরা অবস্থায় লাঠিচার্জ নতুন সংযোজন।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?