AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Poll phase 1 voting: ‘সরি…আমি যে খবর দিয়েছিলাম পুরোপুরি ঠিক নয়’, উদয়ন হঠাৎ ক্ষমা চাইলেন কেন?’

Bengal Poll 2026: উদয়নের প্রথমে অভিযোগ ছিল, "একজন দৃষ্টিহীন ব্যক্তি নিজের নাতিকে নিয়ে এসেছিলেন ভোট দিতে। সেই নাতিকে সরিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিজেই বোতাম টিপে দিয়েছেন।" একই সঙ্গে এও বলেন, "আমাদের কর্মীদের বিভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে। বাহিনী পক্ষপাতিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।"

Bengal Poll phase 1 voting: 'সরি...আমি যে খবর দিয়েছিলাম পুরোপুরি ঠিক নয়', উদয়ন হঠাৎ ক্ষমা চাইলেন কেন?'
উদয়ন গুহ, তৃণমূল প্রার্থীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 23, 2026 | 2:17 PM
Share

দিনহাটা: ক্ষমা চাইলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha)। প্রথমে তিনি অভিযোগ করেছিলেন, একজন দৃষ্টিহীনের ভোট দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। পরে যদিও ক্ষমা চেয়ে নেন তৃণমূল প্রার্থী। বললেন, “সরি।”

ক্ষমা চেয়ে কী বলেছেন উদয়ন?

দিনহাটার তৃণমূল প্রার্থী বলেন, “১৬০ নম্বর বুথের ব্যাপারে যে খবরটা দিয়েছিলাম, সরি! ওটা পুরোপুরি ঠিক নয়। ওইখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এক ব্যক্তিকে নিয়ে ঢোকার চেষ্টা করেন তখন সঙ্গে-সঙ্গে প্রিসাইডিং অফিসার বলে দেয় আপনি ভিতরে ঢুকবেন না। আমার কাছে প্রথমে যে খবরটা এসেছিল সেই খবরটাই বলেছি।”

এর আগে কী অভিযোগ ছিল উদয়নের?

উদয়নের প্রথমে অভিযোগ ছিল, “একজন দৃষ্টিহীন ব্যক্তি নিজের নাতিকে নিয়ে এসেছিলেন ভোট দিতে। সেই নাতিকে সরিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিজেই বোতাম টিপে দিয়েছেন।” একই সঙ্গে এও বলেন, “আমাদের কর্মীদের বিভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে। বাহিনী পক্ষপাতিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।”

শুধু উদয়ন নয়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ করেছেন অপর তৃণমূল প্রার্থী গৌতম দেব। তিনি বলেন, “এই নির্বাচনে একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে, অন্য দিকে, ভয়ঙ্কর প্রতিহিংসাপরায়ণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। যারা দিল্লি থেকে কলকাতা হয়ে পরিচালনা করছেন ভোট। এটা শিলিগুড়ি বনাম শিলিগুড়ির বাইরে থেকে যারা এসে যারা শিলিগুড়িকে দখল করতে চাইছে, বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে তাঁদের বিরুদ্ধে লড়াই।”

ভোটের যাবতীয় খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

LIVE TV দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Follow Us