AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Udayan Guha On Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতীয় সেনার প্রশংসা করলেন উদয়ন গুহ

Udayan Guha On Operation Sindoor: মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। ভারতীয় সেনারা যদি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে সেগুলি গুঁড়িয়ে দিয়ে থাকে তাহলে এর থেকে খুশির খবর আর কিছু হয় না।

Udayan Guha On Operation Sindoor: 'অপারেশন সিঁদুর' নিয়ে ভারতীয় সেনার প্রশংসা করলেন উদয়ন গুহ
উদয়ন গুহ, মন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2025 | 1:53 PM
Share

কোচবিহার: দিনহাটায় মকড্রিল হবে। এই খবর জানতে পেরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, ‘দেশপ্রেমের সুড়সুড়ি দিয়ে BJP মুখী করার চেষ্টা করা হচ্ছে।’ আজ সেই উদয়ন যখন জানলেন ‘অপারেশন সিঁদুরের’ কথা তারপরই ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ তিনি। বললেন, “ভারতীয় সেনারা যদি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে, সেগুলি গুঁড়িয়ে দিয়ে থাকে তাহলে এর থেকে খুশির খবর আর কিছু হয় না।”

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। যে প্রত্যাঘাতের চেয়েছিল দেশবাসী তা পূরণ হল আজ। এরপর আজ উদয়ন বলেন, “ভারতীয় সেনারা যদি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে, সেগুলি গুঁড়িয়ে দিয়ে থাকে তাহলে এর থেকে খুশির খবর আর কিছু হয় না। ভারতীয় সেনাদের স্যালুট। তবে তার পাশাপাশি এটাও দেখতে হবে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে যেমন নিরীহ মানুষ মারা গেছে। এটাও দেখতে হবে একটাও নিরীহ মানুষ মারা না যায়। কোনও স্ত্রী যেন স্বামীহারা না হয়, কোনও সন্তান যেন পিতৃহারা না হয়। ধ্বংস হোক জঙ্গিদের, ধ্বংস হোক তাদের মদতদাতাদের।”

তবে গতকাল রাজ্যের মন্ত্রীর বার্তা দিয়েছিলেন, “দুই পারমানবিক শক্তির মধ্যে যুদ্ধ উচিত নয়। এতে মানুষেরই ক্ষতি হবে। যুদ্ধ না করে এটা ভাবুক জঙ্গিদের কীভাবে জব্দ করা যায়। এটা বেশি করে ভাবুক, কী করে লোককে মারল, কী করে ওই লোকগুলো ঢুকল, কী করে এতক্ষণ গুলি চালাল, কী করে ফেরত চলে গেল। তাই আয়নাকে না ঘষে যদি নিজের মুখ পরিষ্কার না করে তাহলে কালো দাগ থাকবে না। এটা করুক কেন্দ্র।”

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়