AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভেটাগুড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষ, তিরবিদ্ধ হয়ে আহত বহু

ভোট আবহে  (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত দিনহাটা (Dinhata)। ভেটাগুড়ি  (Bhetaguri) রাতভর তৃণমূল ও বিজেপির তান্ডব। চলল বোমাবাজি।

ভেটাগুড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষ, তিরবিদ্ধ হয়ে আহত বহু
নিজস্ব চিত্র
| Updated on: Mar 26, 2021 | 4:29 PM
Share

কোচবিহার: ভোট আবহে  (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত দিনহাটা (Dinhata)। ভেটাগুড়ি  (Bhetaguri) রাতভর তৃণমূল ও বিজেপির তান্ডব। চলল বোমাবাজি। ভাঙচুর হল উভয় পক্ষের কর্মীর বেশ কিছু বাড়ি। তির লেগে আহত হয়েছেন কেউ কেউ। আহতদের মধ্যে কয়েকজন দিনহাটা হাসপাতালে ভর্তি। তবে বেশ কয়েক জনের খোঁজ মিলছে না।

বৃহস্পতিবার রাত থেকে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার ভেটাগুড়ি। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। ভেটাগুড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুটানি বাজার এলাকায় দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিজেপির অভিযোগ, ২২, ২৩ মণ্ডল এলাকার সাধারণ সম্পাদক নয়ন বর্মনের বাড়িতে তৃণমূল হামলা চালায়।

আরও পড়ুন: বহিরাগত ঢুকছে নন্দীগ্রামে, ভোটে সন্ত্রাসের আশঙ্কা, কমিশনকে জানালেন কাকলি-ডেরেক

তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির কর্মীরাই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে। এলাকায় উত্তজেনা ছড়িয়ে পড়ে। তির ধনুক নিয়ে হামলা চলে। রাত দুটোর পর একের পর এক হামলা চলতে থাকে। ভোট আবহে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এদিকে, শুক্রবার বেলাতেই কোচবিহারে পৌঁছন বিবেক দুবে। কোচবিহার সার্কিট হাউস থেকে বেরিয়ে সরাসরি তিনি যান কোচবিহার উৎসব অডিটোরিয়ামে ।  রাজ্য পুলিশের ডিআইজি-সহ একাধিক পুলিশ কর্তাদের সাথে বৈঠকে বসেছেন তিনি । পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছেন বৈঠকে। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর কমিশন। সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই বোমাবাজি ও হামলার অভিযোগ উঠছে। তা নিয়ে রীতিমতো বিরক্ত কমিশন।

Follow Us
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা