AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coochbehar: ভারতের সিম নিয়ে ISI দুটি কাজ করত, কী কী ?

Kolkata: ভারতীয় নম্বর ব্যবহার করা হচ্ছে রাওয়ালপিন্ডি, লাহোর, করাচিতে পাক সেনা ছাউনিতে বসে। নম্বরের লোকেশন ট্র্যাক করে জানতে পেরেছে STF। শুধুই পঞ্জাব প্রদেশ নয়, রাজস্থান লাগোয়া পাক ভূখণ্ড থেকেও ব্যবহার করা হচ্ছিল ভারতীয় নম্বর।

Coochbehar: ভারতের সিম নিয়ে ISI দুটি কাজ করত, কী কী ?
রশিদুল হকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 16, 2026 | 7:04 PM
Share

কলকাতা: স্বাধীনতা দিবসে কোচবিহার থেকে গ্রেফতার হয়েছিল তিন জঙ্গি। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ্যে আসছে। STF জানতে পেরেছে, কোচবিহারের হ্যান্ডলাদের ব্যবহার করে এক ঢিলে দুই পাখি মারছিল ISI।

STF সূত্রে খবর, এক সিম দিয়ে দুটি কাজ করার চেষ্টা করেছিল ISI। একদিকে পাক ভূখণ্ডে বসে ভারতীয় সামরিক বাহিনীর কন্ট্রোল রুমে ফোন করে তথ্য হাতানোর চেষ্টা। অন্যদিকে, ওই সিম কার্ডের নম্বরে WhatsApp চালু করে জওয়ানদের হানি ট্র্যাপে ফেলার চেষ্টায় ছিল শত্রু দেশ। সূত্রের খবর, ভারতীয় নম্বর পাক ভূখণ্ডে চালু করা হচ্ছিল। তারপর তার OTP আসছিল হোয়াটস অ্যাপে।

ভারতীয় নম্বর ব্যবহার করা হচ্ছে রাওয়ালপিন্ডি, লাহোর, করাচিতে পাক সেনা ছাউনিতে বসে। নম্বরের লোকেশন ট্র্যাক করে জানতে পেরেছে STF। শুধুই পঞ্জাব প্রদেশ নয়, রাজস্থান লাগোয়া পাক ভূখণ্ড থেকেও ব্যবহার করা হচ্ছিল ভারতীয় নম্বর।

এখানে উল্লেখ্য, মহম্মদ শফিকুল ইসলাম, নূর নাসিরউদ্দিন আলি ও রশিদুল হকরা গ্রেফতার হন। ধৃতরা মাদক থেকে শুরু করে গরু এবং জাল নোট কারবারে যুক্ত বলে অভিযোগ। জানা যাচ্ছে, সীমান্ত এলাকায় এইসব পাচারকারীদের ব‍্যবহার করেই বাংলাদেশ ও নেপাল হয়ে ভারতীয় সিম পৌঁছে যেত পাকিস্তানে। আর পাক মাটিতে বসে সেই সিম ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জেহাদি কাজে মদত ISI এজেন্টদের।

Follow Us