Coochbehar Uttar Election Result 2026 LIVE: কোচবিহারে সুকুমারের প্রত্যাবর্তন নাকি পার্থপ্রতিম রায়ের হাত ধরে ফুটবে ঘাসফুল?
West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ইতিহাস বলছে এই বিধানসভা কেন্দ্রটি একটা সময় বামেদের দূর্গ ছিল। ১৯৭৭ সাল থেকে ২০১৬। ৩৯ বছর বামেদেরই শাসন ছিল এই কেন্দ্রে। মাঝে অবশ্য শুধু ১৯৯৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ক্ষমতায় আসে কংগ্রেস।

কোচবিহার : কোচবিহার জেলায় একটি বড় অংশে রাজবংশী জনগোষ্ঠীর বাস। বছরের পর বছর ধরে রাজবংশীদের ইতিহাস বহন করে চলেছে এই জেলা। সেক্ষেত্রে কোচবিহারের রাজনীতিতে রাজবংশী সম্প্রদায়ের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জেলারই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল কোচবিহার উত্তর। এই বিধানসভা কেন্দ্রটি কোচবিহার লোকসভার অন্তর্গত। ১৯৬৬ সালে তৈরি হয় কোচবিহার উত্তর, দক্ষিণ ও পশ্চিম বিধানসভা কেন্দ্র। তবে, রাজ্যে পালাবাদলের পর তিনটি কেন্দ্র ভেঙে দু’টি বিধানসভা কেন্দ্র হয়। কোচবিহার উত্তর ও পশ্চিম। তবে পরে তা ভেঙে গড়ে তোলা হয় কোচবিহার উত্তর ও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র।
কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ইতিহাস বলছে এই বিধানসভা কেন্দ্রটি একটা সময় বামেদের দূর্গ ছিল। ১৯৭৭ সাল থেকে ২০১৬। ৩৯ বছর বামেদেরই শাসন ছিল এই কেন্দ্রে। মাঝে অবশ্য শুধু ১৯৯৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ক্ষমতায় আসে কংগ্রেস। তবে, তারও আগের রাজনৈতিক ছবিটা যদি দেখা যায়, তাহলে এই কেন্দ্র কংগ্রেসরই গড় ছিল। পরে রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে এই কেন্দ্রেও পালাবদল ঘটে। বামেদের শরিক দল ফরোয়ার্ড ব্লকেরই আধিপত্য ছিল এই কেন্দ্রে। কিন্তু ২০২১ সালে ফের পালবাদল ঘটে। রাজ্যে তখন সবুজ ঝড়। কিন্তু, এই কেন্দ্রে তৃণমূল ঘাঁটি গড়তে পারেনি। বরং এই কেন্দ্রে ২০১৬ সাল থেকে ভোট শতাংশ বাড়তে শুরু করে বিজেপির। ২০২১ সালের ভোটে বিজেপি এই বিধানসভা কেন্দ্রের দখল নেয়। ভোটে জিতে বিধায়ক হন সুকুমার রায়।
২০২৬ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক সুকুমার রায়কেও। সিপিএম প্রার্থী করেছে প্রণয় কার্জিকে। অন্যদিকে, পার্থপ্রতিম রায়ের হাত ধরেই কোচবিহার উত্তর আসনে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস।
