AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bakkhali trawler accident: খোঁজ মিলল শঙ্করপুরের নিখোঁজ ট্রলারের, মৃত ২, সন্ধান নেই ১৪ মৎস্যজীবীর

Shankarpur Maa Kali Trawler Found: পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর বন্দর থেকে গত ২ জুলাই মাছ ধরার উদ্দেশে রওনা দিয়েছিল ‘মা কালী’ ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই পুলিশ, কোস্টগার্ড, বনদফতর ও মৎস্যজীবী সংগঠনগুলির যৌথ তল্লাশি অভিযান শুরু হয়।

Bakkhali trawler accident: খোঁজ মিলল শঙ্করপুরের নিখোঁজ ট্রলারের, মৃত ২, সন্ধান নেই ১৪ মৎস্যজীবীর
উদ্ধার হয়েছে ট্রলারটিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 13, 2026 | 3:57 AM
Share

বকখালি ও শঙ্করপুর: আট দিন ধরে চলা রুদ্ধশ্বাস তল্লাশির পর অবশেষে বঙ্গোপসাগরে নিখোঁজ ‘মা কালী’ ট্রলারের সন্ধান মিলল। দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছে ডুবন্ত অবস্থায় ট্রলারটিকে শনাক্ত করা হয়। রবিবার বনদফতর, গোবর্ধনপুর কোস্টাল থানা, সুন্দরবন পুলিশ, উপকূল রক্ষী বাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী সংগঠনের যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুর উপকূলে নিয়ে আসা হয়েছে। ট্রলার থেকে ২ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি ১৪ জন মৎস্যজীবীর কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি। 

পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর বন্দর থেকে গত ২ জুলাই মাছ ধরার উদ্দেশে রওনা দিয়েছিল ‘মা কালী’ ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই পুলিশ, কোস্টগার্ড, বনদফতর ও মৎস্যজীবী সংগঠনগুলির যৌথ তল্লাশি অভিযান শুরু হয়।

উদ্ধার অভিযানে বনদফতরের এসটিআরএফ টিমের চিত্র ভট্টাচার্য, রামগঙ্গা রেঞ্জের রেঞ্জার কোবির হোসেন-সহ বনকর্মী এবং সুন্দরবন পুলিশ জেলার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উদ্ধারের পর ট্রলার থেকে ২ জনের দেহ উদ্ধার হয়েছে। প্রশাসনের আশঙ্কা, ট্রলার ডুবে যাওয়ার সময় কেউ ভেতরে আটকে পড়ে থাকতে পারেন। তল্লাশি শেষ হলে নিখোঁজদের  সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন আধিকারিকরা। অনুমান করা হচ্ছে, দুর্যোগের কারণে ট্রলারটি উল্টে যাওয়ার কারণে মৎস্যজীবীরা সমুদ্রে পড়ে গিয়ে থাকতে পারেন। ঘটনার খবর পেয়ে শঙ্করপুর থেকে ট্রলারের মালিকপক্ষ কাকদ্বীপ ও নামখানায় পৌঁছেছেন। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে পাঠানো মৎস্যজীবীদের একাধিক ট্রলার দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উপকূলের দিকে টেনে নিয়ে আসে।

শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশরঞ্জন  নায়েক বলেন, “উল্টে যাওয়া ট্রলারটির কাছে সন্ধ্যা ৭টা নাগাদ পৌঁছতে পেরেছেন উদ্ধারকারীরা। ট্রলাটি যে শঙ্করপুরের নিখোঁজ ট্রলার তা নিশ্চিত করা গিয়েছে। এখন পুরো তথ্য আসেনি। শঙ্করপুর থেকে ফ্রেজারগঞ্জ লোক গিয়েছে।” তিনি বলেন, সম্ভবত ট্রলারটি উল্টে গিয়েছিল। মৎস্যজীবীরা কী অবস্থায় আছেন, বলা সম্ভব নয়।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা