AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus Accident: বৃদ্ধকে বাঁচাতে গিয়ে উল্টে গেল বাস,পুজোর মুখে দুর্ঘটনা

Balurghat: বালুরঘাট থেকে হিলি উদ্দেশ্যে আসছিল মুক্তা নামে একটি যাত্রীবাহী বাস। সেই সময় পথে ত্রিমোহিনীর সরকার বাদার্স গোডাউনের সামনে এক বৃদ্ধ সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। ঘটনায় ৫১২ নম্বর জাতীয় সড়কের হাইড্রেনে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি।

Bus Accident: বৃদ্ধকে বাঁচাতে গিয়ে উল্টে গেল বাস,পুজোর মুখে দুর্ঘটনা
বাস দুর্ঘটনা Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 09, 2024 | 4:34 PM
Share

হিলি: ষষ্ঠীর সকালে ভয়াবহ দুর্ঘটনা। সাইকেল আরোহী বৃদ্ধকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে জখম ৫। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হিলি থানার ত্রিমোহিনী এলাকায়। আহতদের উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিলি থানার পুলিশ।

বালুরঘাট থেকে হিলি উদ্দেশ্যে আসছিল মুক্তা নামে একটি যাত্রীবাহী বাস। সেই সময় পথে ত্রিমোহিনীর সরকার বাদার্স গোডাউনের সামনে এক বৃদ্ধ সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। ঘটনায় ৫১২ নম্বর জাতীয় সড়কের হাইড্রেনে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। ঘটনায় বাসের ভেতরে থাকা ৫ জন যাত্রী গুরুতর জখম হন। কিন্তু কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বাস থেকে যাত্রীদের উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিলি থানার পুলিশ। ঘটনাস্থলে থেকে বাসটিকে উদ্ধার করে জাতীয় সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও জখম বাসযাত্রীদের পরিচয় উদ্ধার হয়নি।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা