AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: ভোটের মুখে বামে ভাঙন, SFI এর প্রাক্তন জেলা সভাপতি যোগ দিলেন বিজেপিতে

CPIM: প্রসঙ্গত, এবারও লোকসভা ভোটে বালুরঘাট থেকে বিজেপির টিকিটে লড়ছেন সুকান্ত মজুমদার। তিনিই এখন সেখানকার বর্তমান সাংসদ। সুকান্তর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই বাম ছেড়ে তাঁরা বিজেপিতে এলেন বলে জানিয়েছেন দলত্যাগী সুরজিৎ সরকার।

CPIM: ভোটের মুখে বামে ভাঙন, SFI এর প্রাক্তন জেলা সভাপতি যোগ দিলেন বিজেপিতে
ভোটের মুখে ভাঙন বামে Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Apr 07, 2024 | 8:11 AM
Share

বালুরঘাট: নির্বাচনের আগে বামে ভাঙন। এসএফআইয়ের প্রাক্তন জেলা সভাপতি তথা সিপিআইএমের জেলা কমিটির সদস্য সুরজিৎ সরকার যোগ দিলেন বিজেপিতে। তাঁর সঙ্গে আরও বেশ কিছু বাম কর্মী ভিড়লেন পদ্ম শিবিরে। শনিবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে চলে যোগদান পর্ব। এদিকে দল বিরোধী কাজের জন্য আগেই সুরজিৎ সরকারকে বহিষ্কার করা হয়েছে বলে সিপিআইএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা জানিয়েছেন। যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। ছিলেন জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতারাও। 

শুধু বাম থেকে নয়। তৃণমূলেরও বেশ কিছু কর্মী এই যোগদান পর্বে বিজেপিতে আসেন বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। প্রসঙ্গত, এবারও লোকসভা ভোটে বালুরঘাট থেকে বিজেপির টিকিটে লড়ছেন সুকান্ত মজুমদার। তিনিই এখন সেখানকার বর্তমান সাংসদ। সুকান্তর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই বাম ছেড়ে তাঁরা বিজেপিতে এলেন বলে জানিয়েছেন দলত্যাগী সুরজিৎ সরকার। শুধু দলবদল নয়, শনিবার রাতে অনেক নতুন ভোটারও বিজেপিতে যোগ দেন বালুরঘাটে। এই নতুন যোগদানের কারণে এলাকায় সংগঠনের শক্তি অনেকটাই বাড়বে বলে বলে করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। 

রাতেই বালুরঘাট শহরে বিজেপির জেলা কার্যালয়ে বালুরঘাট শহর ও গ্রামাঞ্চলের প্রায় ৫০ জন নতুন ভোটার গেরুয়া শিবিরে যোগ দেন। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত, যুব মোর্চার টাউন সভাপতি বাবুসোনা অধিকারী সহ অন্যান্যরা। এই যোগদান পর্বে যাঁরা পদ্ম শিবিরে এলেন তাঁরা এর আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত ছিলেন না বলে জানা গিয়েছে। রাজ্যে দুর্নীতির প্রতিবাদ ও বিজেপির উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সদ্য যোগদানকারীরা। 

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য