AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NIA: ছেলে নিচ্ছে UPSC পরীক্ষার প্রস্তুতি, আর জঙ্গি সন্দেহে বাবার খোঁজে বালুরঘাটের বাড়িতে NIA

South Dinajpur: এদিকে, একই সময়ে রাজ্যের আরও একাধিক জায়গায় এনআইএ-র তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। ডায়মন্ড হারবার, পূর্ব বর্ধমান সহ মোট পাঁচটি জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সূত্রের খবর। বংশীহারির কুসকারি মান্দাপাড়ায় এনআইএ-র হানার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

NIA: ছেলে নিচ্ছে UPSC পরীক্ষার প্রস্তুতি, আর জঙ্গি সন্দেহে বাবার খোঁজে বালুরঘাটের বাড়িতে NIA
বালুরঘাটে হানাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 29, 2026 | 1:59 PM
Share

বালুরঘাট: জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন যোগ সন্দেহে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। মঙ্গলবার সকালে বংশীহারি থানার কুসকারি মুন্দেহার এলাকায় মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় এনআইএ-র চার সদস্যের একটি দল। সঙ্গে ছিল বংশীহারি থানার পুলিশ। অসমের একটি জঙ্গি সংগঠন সংক্রান্ত মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি বলে জানা গিয়েছে।

এদিন সকালে এনআইএ-র আধিকারিকরা মিজানুর রহমানের বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করেন। বেশ কিছুক্ষণ ধরে বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে তল্লাশিতে কী কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিজানুর রহমানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের ইতিমধ্যেই বিয়ে হয়ে গিয়েছে। তার ছেলে মুজিবুর রহমান (২৬) উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে থাকতেন। পাশাপাশি তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে স্থানীয়দের দাবি। এই মুজিবর রহমানের বিরুদ্ধেই জঙ্গী যোগের অভিযোগ রয়েছে। গত জানুয়ারি মাস অবধি বাড়িতে ছিল সে। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। এমনকি এলাকাতেও দেখাও যায়নি।

এদিকে, একই সময়ে রাজ্যের আরও একাধিক জায়গায় এনআইএ-র তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। ডায়মন্ড হারবার, পূর্ব বর্ধমান সহ মোট পাঁচটি জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সূত্রের খবর। বংশীহারির কুসকারি মান্দাপাড়ায় এনআইএ-র হানার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। তবে মিজানুর রহমান বা তাঁর পরিবারের কারও বিরুদ্ধে সরাসরি কোনও অপরাধের অভিযোগ রয়েছে কি না, কিংবা তল্লাশিতে নির্দিষ্ট কী তথ্য বা নথি মিলেছে, তা এখনও স্পষ্ট নয়। এনআইএ-র তরফেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Follow Us