AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South 24 Pargana: বাড়ি ছাড়ার পর আর খোঁজ মিলছিল না, শেষে বাড়ি থেকেই উদ্ধার ৭২ বছরের বৃদ্ধের ঝুলন্ত দেহ

Gangarampur: মৃতের জামাই বিশ্বনাথ সরকার বলছেন, “অনেক বছর থেকেই আমাদের বাড়িতেই শ্বশুর-শাশুড়ি থাকতেন। তবে ওনাদের আদি বাড়ি পুরান পাড়াতেই। কিন্তু আমাদের এখানেই থাকতেন। মাঝে মাঝে ঝামেলা হলে অভিমান করে বেরিয়ে গেলেও আবার ফিরে আসেন। কিন্তু এত বড় কাণ্ড হয়ে যাবে ভাবতে পারেনি।”

South 24 Pargana: বাড়ি ছাড়ার পর আর খোঁজ মিলছিল না, শেষে বাড়ি থেকেই উদ্ধার ৭২ বছরের বৃদ্ধের ঝুলন্ত দেহ
এলাকায় শোকের ছায়া Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 05, 2026 | 6:05 PM
Share

গঙ্গারামপুর: গঙ্গারামপুরে ৭২ বছরের বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। মৃতের নাম অতুল চন্দ্র সেন(৭২)। বছর দুয়েক ধরে স্ত্রীকে নিয়ে গঙ্গারামপুর শহরের ১১নম্বর ওয়ার্ডের পুরান পাড়ায় জামাইয়ের বাড়িতে থাকতেন অতুলবাবু। পরিবার সূত্রে খবর, বুধবার বিকালে তাঁর স্ত্রীর সঙ্গে বিবাদ হয়। তখনই জামাইয়ের বাড়ি ছেড়ে বেরিয়ে যান তিনি। তারপর থেকে আর তাঁর খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও খোঁজ পাননি। 

এরইমধ্যে বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই অতুলবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর জামাই। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। সেখানেই চলছে ময়নাতদন্ত। পুরো ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গেও। 

মৃতের জামাই বিশ্বনাথ সরকার বলছেন, “অনেক বছর থেকেই আমাদের বাড়িতেই শ্বশুর-শাশুড়ি থাকতেন। তবে ওনাদের আদি বাড়ি পুরান পাড়াতেই। কিন্তু আমাদের এখানেই থাকতেন। মাঝে মাঝে ঝামেলা হলে অভিমান করে বেরিয়ে গেলেও আবার ফিরে আসেন। কিন্তু এত বড় কাণ্ড হয়ে যাবে ভাবতে পারেনি।” এ ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমেছে এলাকায়। শোকের ছায়া পরিবারে। কিন্তু এটা শুধু আত্মহত্যা নাকি নেপথ্যে কোনও ঘটনার ছায়া রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা। 

উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?