AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: হামরোর সঙ্গে বৈঠক! দার্জিলিংয়ের পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে উত্তরবঙ্গ সফরে মমতা

North Bengal: মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই প্রস্তুতি তুঙ্গে। সোমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে আসেন শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ পদস্থ কর্তারা।

Mamata Banerjee: হামরোর সঙ্গে বৈঠক! দার্জিলিংয়ের পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে উত্তরবঙ্গ সফরে মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি PTI)
| Edited By: | Updated on: Mar 21, 2022 | 6:17 PM
Share

শিলিগুড়ি: আবারও উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চার দিনের এই সফরে তাঁর রয়েছে একাধিক কর্মসূচি। চলতি মাসের শেষ সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ২৮ মার্চ বিকেলে পৌঁছবেন শিলিগুড়িতে। ওই দিনই সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাজ্য বিধানসভার অধিবেশন শেষ করে সেখানে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ৩১ মার্চ পর্যন্ত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা এই সফর।

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের সূচনাও করতে পারেন। সঙ্গে উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুবিধাও দিতে পারেন তিনি। পাশাপাশি রাত্রিবেলা উত্তরকন্যায় কন্যাশ্রীতে উপস্থিত থাকার কথাও রয়েছে তাঁর। পরেরদিন অর্থাৎ ২৯ মার্চ সড়ক পথে পৌঁছবেন দার্জিলিং। রিচমণ্ড হিলে উঠবেন মুখ্যমন্ত্রী। ৩০ মার্চ দার্জিলিংয়ের ম্যালে একটি  সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই মঞ্চ থেকেও একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনের কথা রয়েছে বলে সূত্রের খবর। সরকারি প্রকল্পের একাধিক সুবিধা পাহাড়বাসীর হাতে তুলে দেবেন বলেও জানা যাচ্ছে।

মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই প্রস্তুতি তুঙ্গে। সোমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে আসেন শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ পদস্থ কর্তারা। ২৮ মার্চ এই মাঠেই সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। স্টেডিয়ামের কোথায় মঞ্চ করা হবে, দর্শকদের বসার জায়গা কোথায় হবে, তা খতিয়ে দেখেন পুলিশের পদস্থ কর্তারা। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরভোটের ফলপ্রকাশের দিন বিকেলেই এসেছিলেন তিনি। এই প্রথম শিলিগুড়ি পুরসভা এককভাবে তৃণমূল দখল করার পর প্রকাশ্য মঞ্চে সভাও করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের অন্যত্র ঘাসফুল ফুটলেও শিলিগুড়িতে সাফল্য এসেছে দীর্ঘ প্রতীক্ষার পর। অন্য দিকে সামনেই পাহাড়ের জিটিএর ভোট। সদ্য সমাপ্ত পুরভোটে তৃণমূল বা তার দুই বন্ধু দল তেমন সাফল্য পায়নি। শৈলশহরের পুরবোর্ড দখল করে হামরো পার্টি। তাই জিটিএর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই পাহাড় সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পাহাড় সফরে আঞ্চলিক দলের নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। বৈঠক করতে পারেন হামরো পার্টির সঙ্গেও। ভোটের ফলের পরই তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেয় পাহাড়ের উন্নয়নে হামরো পার্টিকে সবরকম সহযোগিতা করবে তারা। এবারে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন সেদিকেই নজর পাহাড়ের।

আরও পড়ুন: Sonarpur Crime: ফোন খুলতেই হঠাৎ ঢুকল স্ত্রীর ‘যৌন উত্তেজক’ ছবি, পরে স্বামীর অবস্থা দেখে…

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ