AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul attacks Abhishek Banerjee: ‘পুষ্পা’-র পর ‘যুবরাজ’? বড় ইঙ্গিত অগ্নিমিত্রার

Agnimitra Paul on Abhishek Banerjee CID Summons: অভিষেককে খোঁচা দিয়ে অগ্নিমিত্রা বলেন, "আমি জানি না এত সাহস, এত বাঘের বাচ্চা, তাঁরা কেন পালিয়ে বেড়াচ্ছেন।" সবমিলিয়ে মন্ত্রীর স্পষ্ট করে দিলেন, সিআইডি-র মুখোমুখি হতেই হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। কোনওভাবেই পার পাবেন না। এখন দেখার, অভিষেক কবে সিআইডির মুখোমুখি হন।

Agnimitra Paul attacks Abhishek Banerjee: 'পুষ্পা'-র পর 'যুবরাজ'? বড় ইঙ্গিত অগ্নিমিত্রার
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী বললেন অগ্নিমিত্রা পাল?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 09, 2026 | 2:39 PM
Share

শিলিগুড়ি: বিধায়কদের সই জালকাণ্ডে একাধিকবার সিআইডি তলব করেছে তাঁকে। কিন্তু, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়িয়েছেন। কখনও জানিয়েছেন, তিনি অসুস্থ। কখনও জানিয়েছেন, দলের কাজে তিনি দিল্লিতে। সিআইডি-র তলব এড়ানো নিয়ে এবার অভিষেককে কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিষেককে খোঁচা দিয়ে তাঁর প্রশ্ন ‘এত বাঘের বাচ্চা হলে কেন পালিয়ে বেড়াচ্ছেন?’ একইসঙ্গে অগ্নিমিত্রা স্পষ্ট করে দিলেন, সিআইডির মুখোমুখি হতেই হবে অভিষেককে। পালিয়ে বেড়াতে পারবেন না। 

কী বললেন অগ্নিমিত্রা পাল?  

তৃণমূলের বিরুদ্ধে নানা দুর্নীতি, চুরির অভিযোগ উঠেছে। সেকথা উল্লেখ করে অগ্নিমিত্রা বলেন, “তৃণমূল তো বহু চুরি করেছে। ১৫ বছর ধরে বাংলার মানুষ দেখলেন কত ধরনের চুরি হয়। কিন্তু, বিধায়কদের সই চুরি করা হয়, এটা আমরা নতুন দেখলাম। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি এসেছে সবার সামনে। যেখানে উনি বলছেন, শোভনদেববাবুকে বিধানসভার বিরোধী দলনেতা করার ব্যাপারে। তিনি সাংসদ হয়ে তো বিধায়কদের ব্যাপারে কথা বলতে পারেন না।”

এরপরই রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, “সিআইডি তাঁকে ডেকেছে। তিনি যদি মনে করেন, তাঁর শিষ্য পুষ্পার মতো পালিয়ে বেড়াবেন, গতকাল পুষ্পাকে যেমন ধরা হয়েছে নেপাল সীমান্ত থেকে, সেরকম যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলব, না এলে যে পার পেয়ে যাবেন, তা কিন্তু নয়। সুতরাং সই জাল করে থাকে কেউ বা আপনি চিঠিটি পাঠিয়ে থাকেন, সেটা কিন্তু, সিআইডিকে আপনাকে জানাতে হবে।”

একইসঙ্গে অভিষেককে খোঁচা দিয়ে অগ্নিমিত্রা বলেন, “আমি জানি না এত সাহস, এত বাঘের বাচ্চা, তাঁরা কেন পালিয়ে বেড়াচ্ছেন।” সবমিলিয়ে মন্ত্রী স্পষ্ট করে দিলেন, সিআইডি-র মুখোমুখি হতেই হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। কোনওভাবেই পার পাবেন না। এখন দেখার, অভিষেক কবে সিআইডির মুখোমুখি হন।

Follow Us