AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri: মাধ্যমিকের প্রিপারেশনের মাঝেই ‘কমন ফ্রেন্ড’ টোটোচালকের চাল! জীবনের পরীক্ষা থেকে ছিটকে গেল শুভজিৎ

Siliguri: ত রবিবার থেকে নিখোঁজ ছিল শুভজিৎ। গতকাল দেহ মেলে শুকনার জঙ্গলে। এরপরেই দীপ কর্মকার ও কাজল পাসোয়ানকে  রাতে গ্রেফতার করা হয়। শুভজিৎ মাটিগাড়া শিমুলতলার বাসিন্দা। গত শনিবার থেকে নিখোঁজ ছিল সে। বাড়ির থেকে একাধিকবার ফোন করা হচ্ছিল। কিন্তু মোবাইল সুইচ অফ্ পাওয়া যায়। অভিযোগ, তারই বন্ধু রাজ পাসোয়ান তাকে ফোন করে ডেকে নিয়ে যায়।

Siliguri: মাধ্যমিকের প্রিপারেশনের মাঝেই 'কমন ফ্রেন্ড' টোটোচালকের চাল! জীবনের পরীক্ষা থেকে ছিটকে গেল শুভজিৎ
প্রতীকী ছবিImage Credit: AI
| Edited By: | Updated on: Feb 11, 2026 | 3:11 PM
Share

শিলিগুড়়ি: দশম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার দেহ।  শিলিগুড়ির মাটিগাড়ায় ছাত্র খুনের তদন্তে নেমে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে। তাদের মধ্যে এক জন টোটো চালক, আরেক জন তারই বন্ধু। তিন জনই ‘কমন ফ্রেন্ড’ ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার দশম শ্রেণির পড়ুয়া শুভজিৎ মোদকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, কিশোরের বন্ধু টোটোচালক কাজল পাসোয়ানের প্রেমিকার সঙ্গেই প্রেম ছিল কিশোরের। ফাঁদ পেতেই তাকে খুন করে কাজল ও তার আরো এক বন্ধু দীপ কর্মকার।

গত রবিবার থেকে নিখোঁজ ছিল শুভজিৎ। গতকাল দেহ মেলে শুকনার জঙ্গলে। এরপরেই দীপ কর্মকার ও কাজল পাসোয়ানকে  রাতে গ্রেফতার করা হয়। শুভজিৎ মাটিগাড়া শিমুলতলার বাসিন্দা। গত শনিবার থেকে নিখোঁজ ছিল সে। বাড়ির থেকে একাধিকবার ফোন করা হচ্ছিল। কিন্তু মোবাইল সুইচ অফ্ পাওয়া যায়। অভিযোগ, তারই বন্ধু রাজ পাসোয়ান তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিল ওই ছাত্র। মঙ্গলবার সকালে তার দেহ উদ্ধার হয় শুকনার কাছে জঙ্গল থেকে।

দেহ উদ্ধারের পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে ওই পড়ুয়ার বন্ধু রাজ পাসোয়ান পলাতক ছিল। প্রথমে রাজকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে বাকি দুজনের নাম।