AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Raid: দরজা খুলে ED আধিকারিকদের দেখে ঢুকতেই দিচ্ছিল না! সাতসকালে বালি মাফিয়ার বাড়িতে ‘ফুল অন অ্যাকশন’

ED Raid in Durgapur: দুর্গাপুরে বালি মাফিয়া প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন। দীর্ঘদিন ধরেই বালির কারবারের সঙ্গে যুক্ত প্রবীর দত্ত। আগে পানাগড়ে থাকতেন, দুই বছর আগে এই বিলাসবহুল বাড়ি তৈরি করে এখানে থাকতে শুরু করেন। সম্প্রতি তিনি দুবাইয়েও গিয়েছিলেন বলে খবর।

ED Raid: দরজা খুলে ED আধিকারিকদের দেখে ঢুকতেই দিচ্ছিল না! সাতসকালে বালি মাফিয়ার বাড়িতে 'ফুল অন অ্যাকশন'
প্রবীর দত্তের বাড়িতে ঢুকছে কেন্দ্রীয় বাহিনী।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Feb 03, 2026 | 7:42 AM
Share

পশ্চিম বর্ধমান: রাজ্যে ফের অ্যাকশন মোডে ইডি। সাতসকালেই ইডি অভিযান শুরু। জানা গিয়েছে, বালি ও কয়লা পাচার কাণ্ডের তদন্তে এসেছে ইডি। পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় ইডির অভিযান চলছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির টিম।

আজ, ৩ ফেব্রুয়ারি সকালেই পশ্চিম বর্ধমানে পৌঁছে যায় ইডি টিম।  নবগ্রামে অভিযান চালায়। জানা গিয়েছে, ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড-এর কয়লা বেআইনিভাবে উত্তোলন এবং অবৈধভাবে পাচার করার অভিযোগের তদন্ত করছে ইডি।  প্রায় ২৫-৩০ জন আধিকারিকের টিম এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চলছে।

দুর্গাপুরে ও পাণ্ডবেশ্বরেও চলছে তল্লাশি। দুর্গাপুরে বালি মাফিয়া প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন। দীর্ঘদিন ধরেই বালির কারবারের সঙ্গে যুক্ত প্রবীর দত্ত। আগে পানাগড়ে থাকতেন, দুই বছর আগে এই বিলাসবহুল বাড়ি তৈরি করে এখানে থাকতে শুরু করেন। সম্প্রতি তিনি দুবাইয়েও গিয়েছিলেন বলে খবর।

ভোরবেলাতেই ইডির তিন সদস্যের টিম ও কেন্দ্রীয় বাহিনী তল্লাশি অভিযান চালায়। তাদের প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে কার্যত জোর করেই বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা। বালি কারবারের সঙ্গে আর কী কী যোগ রয়েছে, কত দূর বিস্তৃত- তা জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। তাঁর ভাইয়ের বাড়িতেও পৌঁছেছেন ইডি আধিকারিকরা। কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালানোর পর এবার দুর্গাপুরে অভিযানে ইডি।