AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সিঙ্গুরে আসলে পাপ বোধ হয়’, আক্ষেপের সুর মুকুল রায়ের গলায়

অন্যায় করেছিলাম, ভুল করেছি, বললেন মুকুল

'সিঙ্গুরে আসলে পাপ বোধ হয়', আক্ষেপের সুর মুকুল রায়ের গলায়
সিঙ্গুরের সভায় মুকুল রায়
| Updated on: Jan 02, 2021 | 8:36 PM
Share

হুগলি: আক্ষেপ হয়। সিঙ্গুরের মাটিতে দাঁড়ালেই পাপ বোধ হয়। বললেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)।

এককালে এই মাটি থেকেই উত্তরণ হয়েছিল তাঁদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের সঙ্গী ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরণ, ক্ষমতায় আসা, রাজ্যে ৩৪ বছরের বাম শাসনের পত্তন ঘটিয়ে পালা বদল- সব রাজনৈতিক মুহূর্তের স্বাক্ষী ছিলেন। সেই মুকুল রায়েরই রাজনৈতিক মতাদর্শ এখন আলাদা। এখন সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই তৃণমূলের পতনের ডাক দিলেন তিনি। বললেন, “২০২১-এ তৃণমূলের মৃত্যুঘণ্টা বাজবে। সিঙ্গুরের মানুষ চাইছে কবে মোদী সরকার আসবে। ”

এক সময়ে যে মুকুল শিল্পের বিপরীতে হেঁটে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। আজ আফসোসের সুর শোনা গেল সেই মুকুলেরই গলায়। শনিবার সিঙ্গুরের নতুন বাজার এলাকায় বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সভামঞ্চে দাঁড়িয়েই বলেন, “সিঙ্গুরের মাটিতে এলেই পাপ বোধ জন্মায়। লকেট এখানে সাংসদ হওয়ায় পাপবোধ কিছুটা কমে গিয়েছে। মমতা এখানে শুধু সম্মেলন করেছেন শিল্প আসবে বলে। ”

মুকুলের প্রতি এদিন ধরা পড়ল অনুশোচনার সুর। বললেন, “অন‍্যায় হয়েছিল। ভুল করেছিলাম। সিঙ্গুরের মাটিতে যাতে শিল্প হয়, খুব চেষ্টা করব।”

আরও পড়ুন: তৃণমূল অগণতান্ত্রিক, বিজেপি ফ্যাসিবাদী: বিমান বসু

মুকুলের কথায় এদিন উঠে এল সেই তাপসী মালিকের কথা। বললেন, “খোঁজ নিয়ে দেখুন তাপসী মালিকের বাবা কেমন আছেন? তার পরিবার কোন সুখে আছে দেখে আসুন।” তাঁর কথা মতো সিঙ্গুরে যে ‘ভুল’ করেছিলেন, সেই ভুল এবার শুধরে নিয়েই নতুন স্বপ্ন দেখানোর চেষ্টা করলেন মুকুল রায়।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত