AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arambag: শুনানিতে হেনস্থার অভিযোগ, বিডিও অফিস ঘেরাও

Arambag: তাঁর দাবি, কেন বিএলএ-দের শুনানির সময়ে হাজির থাকা যাবে না? বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে শুনানি করতে হবে। প্রসঙ্গত, রবিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ-দের সঙ্গে ভার্চুয়ারি বৈঠকে, তাঁদের হিয়ারিংয়ে থাকার নির্দেশ দিয়েছেন।

Arambag:  শুনানিতে হেনস্থার অভিযোগ, বিডিও অফিস ঘেরাও
তৃণমূলের বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 30, 2025 | 4:33 PM
Share

আরামবাগ: এবার এসআইআর নিয়ে হেনস্থার অভিযোগ এনে আরামবাগ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের। এদিন আরামবাগ বিডিও অফিসে এসআইআর-এর নোটিসের শুনানি চলাকালীনই তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দীর নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা আরামবাগ বিডিও র গেটের সামনে স্লোগান দেন তৃণমূল নেতা কর্মী সমর্থকরা।

এসআইআরের শুনানির বিষয়ে একাধিক দাবি তোলেন তৃণমূল নেতারা। তাঁদের সঙ্গে সরব হন বিএলএ-দেরও একাংশ। মঙ্গলবার দুপুরে বিভিন্ন দাবি নিয়ে বিডিও অফিসে একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা।এর পরেই তাঁরা বিডিও অফিসেই বিক্ষোভে ফেটে পড়েন। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের প্রতিবাদে ও বিজেপির অঙ্গুলিহেলনে ষড়যন্ত্র করার নিন্দা জানিয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। নেতৃত্ব দেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা আরামবাগ ও গোঘাটের তৃণমূল কো অর্ডিনেটর স্বপন নন্দী।

তাঁর দাবি, কেন বিএলএ-দের শুনানির সময়ে হাজির থাকা যাবে না? বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে শুনানি করতে হবে। প্রসঙ্গত, রবিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ-দের সঙ্গে ভার্চুয়ারি বৈঠকে, তাঁদের হিয়ারিংয়ে থাকার নির্দেশ দিয়েছেন। বিএলএ-দের কাজের প্রশংসা করে তিনি বলেন, “এখন যুদ্ধের সময়, এক ইঞ্চি ছবিও ছাড়বেন না। হিংয়ারিংয়েও থাকবেন।” কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী, শুনানিতে থাকার কথা নয় বিএলএ-দের। মাইক্রো অবজারভারদের থাকার কথা। কিন্তু শুনানিতেও গড়মিল হতে পারে, সেই আশঙ্কা থেকেই অভিষেকের এই পরামর্শ। আর ঠিক তার পরই কোমর বেঁধে নেমে পড়েন তৃণমূল নেতৃত্ব।

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের