AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhabadighi: ২০০১ সালে শিলান্যাস, ২০২৫ অবশেষে কাজ শুরু হল ভাবাদিঘি রেলের

উল্লেখ্য, ২০০১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর-বিষ্ণপুর রেলপ্রকল্পের সূচনা করেছিল। হয় শিলান্যাসও। এই রেল প্রকল্প চালু হলে বাঁকুড়া, পুরুলিয়া সঙ্গে হাওড়ার দূরত্ব অনেকটাই কমবে। ফলত, সাধারণ মানুষের সুবিধার্থে ধাপে ধাপে শুরু হয় রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও পরবর্তীতে মাটি ফেলার কাজ।

Bhabadighi: ২০০১ সালে শিলান্যাস, ২০২৫ অবশেষে কাজ শুরু হল ভাবাদিঘি রেলের
কাজ শুরু ভাবাদিঘির Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 11, 2025 | 1:36 PM
Share

হুগলি: সেই ২০০১ সালে প্রকল্পের শিলান্যাস। তারপর থেকে এখনও (২০২৫) অবধি কাজ শুরু হয়নি। শেষে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কাটে জট। অবশেষে ভাবাদিঘিতে কাজ শুরু করল রেল দফতর। বৃহস্পতিবার সকাল থেকেই ভাবাদিঘিতে পুলিশ মোতায়ন করে কাজ শুরু করল রেল।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশ ছিল, দ্রুত এই কাজ শুরু করতে হবে। কোনও বিক্ষোভ বরদাস্ত করা যাবে না। প্রয়োজনে পুলিশ-প্রশাসন সহায়তা করতে হবে রেলকে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর আজ সকাল থেকে পুলিশ মোতায়েন সেখানে। পেলোডার লাগিয়ে কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর-বিষ্ণপুর রেলপ্রকল্পের সূচনা করেছিল। হয় শিলান্যাসও। এই রেল প্রকল্প চালু হলে বাঁকুড়া, পুরুলিয়া সঙ্গে হাওড়ার দূরত্ব অনেকটাই কমবে। ফলত, সাধারণ মানুষের সুবিধার্থে ধাপে ধাপে শুরু হয় রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও পরবর্তীতে মাটি ফেলার কাজ। কিন্তু বাধ সাধল ভাবাদিঘিতে এসে। কারণ এই দিঘির উপর নির্ভর করে আশপাশের অনেক মানুষের জীবন-জীবিকা চলে। তাঁরা কোনওভাবেই দিঘি বুজিয়ে ট্রেন চালানোর পক্ষপাতী নন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় দিঘির উপর ব্রিজ তৈরি হবে। তারপর চলবে ট্রেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানমের স্পষ্ট নির্দেশ, আড়াই লক্ষ মানুষের স্বার্থে আঘাত দেওয়া যাবে না। আদালতের নির্দেশ মেনে এবার এত বছর পর শুরু এই রেল প্রজেক্টের কাজ।

Follow Us
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি