AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News LIVE Updates: আজ চপারে চন্দননগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, জগদ্ধাত্রী পুজোর গ্র্যান্ড ওপেনিং

West Bengal News LIVE Updates: মানকুন্ডু সার্কাস মাঠের পুজোয় যাবেন।সেখান থেকে মেরী মাঠে মেগা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মেরী মাঠে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেরী মাঠের অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী স্ট্র্যান্ড ধরে যাবেন রানীঘাটে। যেখানে আরতির আয়োজন করা হয়েছে।

West Bengal News LIVE Updates: আজ চপারে চন্দননগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, জগদ্ধাত্রী পুজোর গ্র্যান্ড ওপেনিং
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: PTI
| Updated on: Nov 13, 2026 | 10:48 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 13 Nov 2026 10:48 AM (IST)

    Tigress Buxa: ভুটানের দিকে পা বাড়িয়েছে বাঘিনী

    বক্সার টাইগার রিজার্ভের বাঘিনিকে ঘিরে নতুন করে উদ্বেগ বন দফতরের। একদিকে যখন তার অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর সামনে আসছে, অন্যদিকে বাঘিনির গতিবিধি নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ। বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাঘিনির অবস্থান চুনিয়া ঝোরা নদী সংলগ্ন এলাকায়। এই অবস্থান কৌশলগতভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
    বিস্তারিত পড়ুন: বাংলা নয়, এবার একেবার দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারে বাঘিনি! সবদিক থেকে প্রস্তুতি নিচ্ছে বন দফতর

  • 13 Nov 2026 10:47 AM (IST)

    Baranagar: বরানগরকাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার ধরমবীর

    • বরানগর কাণ্ডে একজনকে গ্রেফতার করল বরানগর থানা পুলিশ। নাম ধরম বীর। দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাকে,সূত্র মারফত খবর। মোবাইল ফোন ট্রাক করে ধরম বীরকে গ্রেফতার করে পুলিশ।
    • প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, এই যুবকের সঙ্গেই প্রেম ছিল নিহত তরুণী অঞ্জলি সাউয়ের।
    • তবে কেন তাঁকে খুন করা হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তরুণীর মোবাইল, গয়নাও খুনের পর হাতিয়ে নিয়েছিল ধরম। তরুণীর মোবাইল থেকে এরপর পরিবারের সদস্যদের মেসেজ পাঠাচ্ছিলেন তিনিই।
  • 13 Nov 2026 10:45 AM (IST)

    India-Bangladesh Relations: ফের বাড়ছে ভারত-বাংলাদেশ অস্বস্তি?

    হাসিনা প্রত্যর্পণ থেকে সীমান্ত সমস্যা, একাধিক ইস্যুতে অস্বস্তি! স্থগিত ভারত-বাংলাদেশ কনসুলার বৈঠক।  ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ফের অস্বস্তির ইঙ্গিত। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই দেশের পঞ্চম কনসুলার বৈঠক । কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত রাখা হয়েছে। কবে এই বৈঠক হবে, তা এখনও স্পষ্ট নয়।

    বিস্তারিত পড়ুন: তারেক রহমান সরকারের একগুঁয়েমি, ফের বাড়ছে ভারত-বাংলাদেশ অস্বস্তি?

  • 13 Nov 2026 10:44 AM (IST)

    CM: চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে CM

    • আজ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর গ্র্যান্ড ওপেনিং। আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, চপারে মুখ্যমন্ত্রী নামবেন কুটির মাঠে।সেখান থেকে আদি মা-এর পুজোয় যাবেন এবং সেখানে পুজো দেবেন।
    • এরপর মানকুন্ডু সার্কাস মাঠের পুজোয় যাবেন।সেখান থেকে মেরী মাঠে মেগা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মেরী মাঠে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
    • মেরী মাঠের অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী স্ট্র্যান্ড ধরে যাবেন রানিঘাটে। যেখানে আরতির আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে, সেখান থেকে ভেসেলে উত্তর ২৪ পরগনার জগদ্দল যাবেন।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর গ্র্যান্ড ওপেনিং। যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, চপারে করে মুখ্যমন্ত্রী নামবেন কুটির মাঠে। সেখান থেকে আদি মা-এর পুজোয় যাবেন এবং সেখানে পুজো দেবেন। এদিকে, বরানগর খুনে গ্রেফতার যুবক। দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতের নাম ধরমবীর।

Published On - Nov 13,2026 10:41 AM

Follow Us