AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dankuni: শিশু কোলে মহিলাকে দেখেই বললেন ‘কী চাই?’, ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে

Hooghly: ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলি দেবনাথ জানান, সকালে দরজাটা খুলে বাথরুমে গিয়েছিলেন তিনি। বেরিয়ে মহিলাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে, এগিয়ে গিয়ে জানতে চান, কী চাই! এরপর হঠাৎ বাড়ির ভিতর থেকে আর এক মহিলা তাঁকে ধাক্কা দিয়ে বেরিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

Dankuni: শিশু কোলে মহিলাকে দেখেই বললেন 'কী চাই?', ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে
অভিযোগকারী মহিলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 02, 2026 | 7:06 PM
Share

ডানকুনি: সাত সকালে ভয়াবহ ঘটনা। ঘুম থেকে উঠতে না উঠতেই যা ঘটে গেল, তাতে স্তম্ভিত হয়ে যান পলি দেবী। সকালে অন্যরা ঘুম থেকে ওঠার আগেই উঠে পড়েছিলেন তিনি। এরপর বাথরুমে যাওয়ার তোড়জোড় শুরু করেন। তারপর বাথরুম থেকে বেরিয়ে দেখেন এক মহিলা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। কোলে তাঁর ছোট্ট শিশু। ভিখারী বলে এগিয়ে যাওয়ার পথেই হঠাৎ ধাক্কা।

হুগলির ডানকুনিতে সাত সকালে ঘটে গেল ভয়াবহ চুরির ঘটনা। লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয় এক মহিলা। কিছু বুঝে ওঠার আগেই সবটা ঘটে যায়। যখন বুঝতে পারেন যে ঠিক কী হল, তখনই বাড়ি থেকে বেরিয়ে ওই মহিলার পিছনে ছুটে যান পলি। এরপর হাতেনাতে ধরা হয় অভিযুক্ত মহিলাকে। এই চুরির ঘটনায় দুই মহিলাকে আটক করেছে ডানকুনি থানার পুলিশ।

ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলি দেবনাথ জানান, সকালে দরজাটা খুলে বাথরুমে গিয়েছিলেন তিনি। বেরিয়ে মহিলাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে, এগিয়ে গিয়ে জানতে চান, কী চাই! এরপর হঠাৎ বাড়ির ভিতর থেকে আর এক মহিলা তাঁকে ধাক্কা দিয়ে বেরিয়ে পালিয়ে যায়।

ভিক্ষা না নিয়েই চলে যাচ্ছে দেখে সন্দেহ হয় পলির। পিছু ধাওয়া করে দুই মহিলাকে আটকে তল্লাশি করতেই উদ্ধার হয় সোনার গয়নার ব্যাগ। তবে বাড়িতে থাকা নগদ টাকা অভিযুক্তদের নাগালে আসেনি বলে জানিয়েছেন পলি। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য় ছড়িয়েছে। কী করে ওই নির্দিষ্ট সময়েই অভিযুক্তরা বাড়িতে ঢুকলেন, কী করে বুঝলেন কোথায় কী আছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আশপাশের বাড়ির বাসিন্দারা।

Follow Us