AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biryani Shop: দুর্গার ছবির পাশে লেখা ‘এ পুজোয় ভক্তিতে মা’! পাশেই চিকেন বিরিয়ানির ছবি! দোকানমালিককে সরাসরি ফোন, যা হল…

Hindmotor Biryani Shop Controversy: পুজো এবং দেবীর ছবির পাশে চিকেন বিরিয়ানি দিয়ে হঠাৎ করে এই ছবি কেন?   একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে, যেখানে এক স্থানীয় বাসিন্দাকে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ভিডিয়োতে ওই ব্যক্তির হুঁশিয়ারি ছিল স্পষ্ট—কার অনুমতি নিয়ে দুর্গার ছবির পাশে এভাবে আমিষ খাবারের বিজ্ঞাপন দেওয়া হল?

Biryani Shop: দুর্গার ছবির পাশে লেখা 'এ পুজোয় ভক্তিতে মা'! পাশেই চিকেন বিরিয়ানির ছবি! দোকানমালিককে সরাসরি ফোন, যা হল...
বিরিয়ানির দোকানের পোস্টারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 11, 2026 | 10:38 PM
Share

হুগলি: দোকানের তরফে একটি পোস্টার সাঁটানো , যার ওপরে দুর্গার ছবি এবং পাশে লেখা—’এ পুজোয় ভক্তিতে মা’। আর তার ঠিক নিচেই বড়ো করে দেওয়া হল ধোঁয়া ওঠা সুস্বাদু চিকেন বিরিয়ানির ছবি। উত্তরপাড়ার হিন্দমোটরে শ্রীরাম গ্র্যান্ড সিটির ঠিক সামনে বিরিয়ানির দোকানের এই ছবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

পুজো এবং দেবীর ছবির পাশে চিকেন বিরিয়ানি দিয়ে হঠাৎ করে এই ছবি কেন?   একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে, যেখানে এক স্থানীয় বাসিন্দাকে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ভিডিয়োতে ওই ব্যক্তির হুঁশিয়ারি ছিল স্পষ্ট—কার অনুমতি নিয়ে দুর্গার ছবির পাশে এভাবে আমিষ খাবারের বিজ্ঞাপন দেওয়া হল? এই স্পর্ধা মেনে নেওয়া যায় না বলেও ভিডিয়ো হুঁশিয়ারি দিতে দেখা যায় ওই ব্যক্তিকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিয়ো।

খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখা হয়। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

অন্যদিকে, শিলিগুড়িতে ‘হিন্দু জাগরণ মঞ্চের’ পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়। শহরের একশোর বেশি পোস্টার লাগিয়েছে এই হিন্দুত্ববাদী সংগঠন। তাদের দাবি, বিষয়বস্তু ফতেয়া বা নির্দেশিকা নয়, অনুরোধ মাত্র। বিভিন্ন পোস্টারে হিন্দুদের কাছে আবেদন করা হয়েছে বিরিয়ানী খান হিন্দু দোকানে।

Follow Us