AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: বৃদ্ধাকে কবরস্থ করার আগেই পাঁচিল থেকে ছিটকে পড়লেন যুবক, তারপর…

Pandua graveyard electrocution: ঘটনার সময় সেখানে ছিলেন শেখ জাকির হোসেন। তিনি বলেন, "একজন বৃদ্ধা মারা গিয়েছিলেন। কবর খোঁড়া চলছিল। রাত হয়ে যাবে, তাই গ্রামের এক যুবককে ডাকা হয় লাইট লাগানোর জন্য। হঠাৎ দেখি ওই যুবক ছিটকে নিচে পড়ে যায়। তার পড়ে যাওয়ার পর দেখা যায় তারে অসংখ্য ছিদ্র রয়েছে। তখনই তাকে গরম দুধ খাওয়ানোর চেষ্টা করলেও খেতে পারেনি।"

Hooghly: বৃদ্ধাকে কবরস্থ করার আগেই পাঁচিল থেকে ছিটকে পড়লেন যুবক, তারপর...
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যুবকেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 06, 2026 | 6:37 AM
Share

পাণ্ডুয়া: মৃত্যু ঘিরে শোক। তার মধ্যেই নেমে এল আরও এক মৃত্যুর খবর। মৃতদেহ কবরস্থ করার আগে কবরস্থানে আলো লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার এই মর্মান্তিক ঘটনা ঘটে হুগলির পাণ্ডুয়ার সাতঘরিয়া এলাকায়। এক বৃদ্ধার শেষযাত্রার প্রস্তুতির মধ্যেই যুবকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় সাতঘরিয়ার বছর ৮৫-র এক বৃদ্ধার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। সন্ধ্যার নামাজের পর তাঁকে স্থানীয় কবরস্থানে কবরস্থ করার কথা ছিল। সন্ধে হয়ে যাওয়ায় কবরস্থানে আলোর ব্যবস্থা করতে ডাক পড়ে এলাকারই বাসিন্দা বান্টি সিংয়ের। পেশায় তিনি ইলেকট্রিকের কাজ করতেন। বিকেলে কবরস্থানে গিয়ে পাঁচিলের উপর উঠে হ্যালোজিন লাইট লাগাচ্ছিলেন বান্টি। ঠিক তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পাঁচিল থেকে ছিটকে নিচে পড়ে যান নিচে। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাণ্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঘটনার সময় সেখানে ছিলেন শেখ জাকির হোসেন। তিনি বলেন, “একজন বৃদ্ধা মারা গিয়েছিলেন। কবর খোঁড়া চলছিল। রাত হয়ে যাবে, তাই গ্রামের এক যুবককে ডাকা হয় লাইট লাগানোর জন্য। হঠাৎ দেখি ওই যুবক ছিটকে নিচে পড়ে যায়। তার পড়ে যাওয়ার পর দেখা যায় তারে অসংখ্য ছিদ্র রয়েছে। তখনই তাকে গরম দুধ খাওয়ানোর চেষ্টা করলেও খেতে পারেনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।” বৃদ্ধাকে কবরস্থ করার আগেই যুবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?