AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: বিএসএফ জওয়ানের গুলি, বরাতজোরে বাঁচলেন বিকাশ ব্রহ্ম

বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়ন এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দফতর রয়েছে মালদহের বৈষ্ণবনগরে। বৃহস্পতিবার দুপুরে সেখানেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে শিবম মিশ্র নামে এক জওয়ানের বিরুদ্ধে। তিনি ছত্তীসগঢ়ের বাসিন্দা। মৃতরা হলেন অজয় কুমার সিংহ এবং আম্বেদকর সুরেশ দরগু। অজয়ের বয়স ৫১ বছর।

Hooghly: বিএসএফ জওয়ানের গুলি, বরাতজোরে বাঁচলেন বিকাশ ব্রহ্ম
| Edited By: | Updated on: Jul 24, 2026 | 10:50 AM
Share

হুগলি: মালদহে বিএসএফ জওয়ানদের গুলি করে হত্যার ঘটনার কথা বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ জানতে পারেন বিকাশ ব্রহ্মের পরিবার। সেই থেকেই শুরু হয়েছে দুশ্চিন্তা। ঠিক কী হয়েছে, তা জানতে তাঁর বান্ধবীকে ফোন করেন বিএসএফ জওয়ানের স্ত্রী। পরে স্বামীর সঙ্গেও কথা হয় তাঁর।

বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়ন এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দফতর রয়েছে মালদহের বৈষ্ণবনগরে। বৃহস্পতিবার দুপুরে সেখানেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে শিবম মিশ্র নামে এক জওয়ানের বিরুদ্ধে। তিনি ছত্তীসগঢ়ের বাসিন্দা। মৃতরা হলেন অজয় কুমার সিংহ এবং আম্বেদকর সুরেশ দরগু। অজয়ের বয়স ৫১ বছর।

তাঁর বাড়ি বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকায়। সুরেশের বয়স ৩৭ বছর। তাঁর বাড়ি মহারাষ্ট্রের গড়চিরৌলিতে। আহত বছর ৪৩-এর বিকাশ ব্রহ্ম। বিকাশের বাড়ি হুগলি জেলার পোলবা থানার মহানাদ চৌমাথা গ্রামে। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তিন জনই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হয় দুই বিএসএফ জওয়ানের। মালদহ বৈষ্ণবনগরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ঘটনা। স্বয়ংক্রিয় রাইফেল থেকে ছোড়া হয় এলোপাথাড়ি গুলি। এখনও পর্যন্ত খবর, নিজেদের মধ্যেই কোনও বিবাদ নিয়ে গোলমাল ছিল। তবে এই নিয়ে মুখ খোলেনি বিএসএফ।

Follow Us