AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Potato: ‘পুতুল না ফুলদানি’, আলু দেখে মাথায় হাত চাষিদের

Potato: চাষিদের আশঙ্কা, এই আলু বিক্রি হবে না। তাঁদের ফেলে দিতে হবে। তাঁরা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। যেখান থেকে বীজ কিনেছেন, সেখানেও যাবেন বলে চাষিরা জানান।

Potato: 'পুতুল না ফুলদানি', আলু দেখে মাথায় হাত চাষিদের
আলুর আকৃতি দেখে মাথায় হাত চাষিদেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 22, 2025 | 6:19 PM
Share

হুগলি: অনেক আশা নিয়ে আলু বীজ লাগিয়েছিলেন। এখন জমি থেকে আলু তুলতে গিয়েই চক্ষু চড়কগাছ চাষিদের। মাটি খুঁড়ে আলু বের করার পরই অবাক তাঁরা। এসব কী আলু! আলুর অদ্ভুত সব আকৃতি। এর জেরে আলু বিক্রি করতেও সমস্যায় পড়ছেন হুগলির আরামবাগ ও পুরশুড়ার চাষিরা। তাঁদের বক্তব্য, ব্যবসায়ীরা এই আলু কিনতে চাইছেন না। এই আলু বিক্রি না হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন এখানকার আলু চাষিরা।

জমি থেকে আলু তুলতে গিয়ে চাষিরা দেখেন, আলুর আকৃতি মানুষ ও পশুপাখির মতো। কোনও আলু যেন মানুষের নাক-মুখ-চোখের মতো। আবার কোনও আলু দেখতে হাঁস, মুরগি, ঘোড়া-বিড়াল বা গন্ডারের মতো। আবার কোনও কোনও আলু যেন আস্ত একটা ফুলদানি অথবা পুতুল। বিঘার পর বিঘা জমিতে এমনই অদ্ভুত আকৃতির আলু।

সত্যিই কি এগুলো আলু?

আরামবাগের মলয়পুর ও পুরশুড়ার ডিহিবাতপুর এলাকার কৃষকদের মাথায় হাত পড়েছে। কৃষকদের অভিযোগ, জাল আলু বীজের জন্যই ফলন এমন হয়েছে। এক চাষি বলেন, “মনে হয় বীজের সমস্যা। সেজন্যই এমন ফলন হয়েছে। আলু জড়ো করে রাখা হয়েছে। এখানকার ব্যবসায়ীরা এই আলু নিতে চাইছেন না। পঞ্জাব থেকে ব্যবসায়ীরা আসবেন শুনেছি। তবে এখনও কেউ আসেননি।”

আর এক চাষি বলেন, “আলু চাষ করতে বিঘা প্রতি ৪০ হাজার টাকার মতো খরচ হয়েছে। এখন আলু তুলতে গিয়ে দেখি এমন আলু হয়েছে। ব্যবসায়ীরা এই আলু কিনতে চাইছেন না। এর আগে এমন আলু কখনও হয়নি।”

চাষিদের আশঙ্কা, এই আলু বিক্রি হবে না। তাঁদের ফেলে দিতে হবে। তাঁরা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। যেখান থেকে বীজ কিনেছেন, সেখানেও যাবেন বলে চাষিরা জানান।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা