AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident in Bengal: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সিঙ্গুরে, ডাম্পারের সঙ্গে জড়িয়ে গেল একের পর এক গাড়ি, হাইরোডেই জ্বলে গেল চালক

Singur road accident NH-19 Driver Burnt Alive: একদিন আগেই ভোরবেলা সিঙ্গুরে এই ১৯ নম্বর জাতীয় সড়কের কাছেই পথ দুর্ঘটনায় ৪জনের মৃত্যু হয়। গয়ায় পিন্ডদান করে বাড়ি ফিরছিলেন ১০ জন। সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারে গাড়িটি।

Road Accident in Bengal: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সিঙ্গুরে, ডাম্পারের সঙ্গে জড়িয়ে গেল একের পর এক গাড়ি, হাইরোডেই জ্বলে গেল চালক
ভয়াবহ পথ দুর্ঘটনা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 02, 2026 | 11:34 AM
Share

সিঙ্গুর: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সিঙ্গুরে। গাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চালকের। ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোরে ঘটনাটি ঘটে সিঙ্গুরের গোপালনগর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিছে, ডানকুনিমুখী লেনে প্রথমে চলন্ত দু’টি ডাম্পারের সংঘর্ষ হয়। তাতে একজন আহত হয়। এরপরেই  জাতীয় সড়কে চলতে থাকা গাড়িগুলির গতিবেগ কমে যায়। কিছু সময় পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি বালি বোঝাই গাড়ি। সোজা ধাক্কা মারে একটি চলন্ত গাড়ির পিছনে। এর ফলে গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। সামনের দিকে আগুনও লেগে যায়। জাতীয় সড়কের  উপরেই দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি। ততক্ষণে রাস্তায় থাকা পুলিশ খবর দিয়েছে দমকলকে। দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে  হাত লাগায়। যদিও শেষ রক্ষা হয়নি। ততক্ষণে গাড়ির ভিতরে আটকে পড়া চালকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। 

অন্যদিকে সামনে যে দু’টি ডাম্পারের সংঘর্ষ হয় সেই ঘটনায় একজন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। তবে অগ্নিদগ্ধ হয়ে মৃত চালকের পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সুন্দর মান্না বলেন, রাতে একটার পর একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। একটা গাড়ি জ্বলে যায়। তাতে গাড়ির ভিতরে একজন ছিল, বের হতে পারেনি। দাউদাউ করে জ্বলতে জ্বলতে মারা যায়। 

প্রসঙ্গত, একদিন আগেই ভোরবেলা সিঙ্গুরে এই ১৯ নম্বর জাতীয় সড়কের কাছেই পথ দুর্ঘটনায় ৪জনের মৃত্যু হয়। গয়ায় পিন্ডদান করে বাড়ি ফিরছিলেন ১০ জন। সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারে গাড়িটি। তাতেই ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৫ জন চিকিৎসাধীন। 

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?