AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP leader joins Trinamool: নেতা বিজেপি ছাড়তেই প্রার্থী বললেন, ‘আপদ বিদায় হয়েছে…’

Hooghly BJP to TMC: সুরেশ আরও বলেন, "অনেক কষ্ট করে দলটা করছিলাম কিন্তু আমাদের মত কর্মীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে । তাই আমরাই যদি প্রতারিত হই সাধারণ মানুষের সঙ্গে কেমন প্রতারণা করা হয়েছে । ভেবেছিলাম ভুল থেকে শিক্ষা নেবে কিন্তু একের পর এক ভুল করেই যাচ্ছে।"

BJP leader joins Trinamool: নেতা বিজেপি ছাড়তেই প্রার্থী বললেন, 'আপদ বিদায় হয়েছে...'
সুরেশ সাউ
| Edited By: | Updated on: Apr 12, 2026 | 5:28 PM
Share

হুগলি: গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল হুগলি সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুরেশ সাউ তৃণমূলে যোগ দিতে পারেন। অবশেষে রবিবার ডানলপ মাঠে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সুরেশ সাউ। তার সঙ্গে আরও বেশ কয়েকজন তৃণমূলের নেতা যোগ দেন।

রবিবার হুগলির ডানলপ মাঠে প্রার্থীদের সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে সুরেশের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন অভিষেক। তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্য সুরেশের গলায় উত্তরীয় পরিয়ে দেন। অভিষেকের সামনেই পুষ্পা সিনেমার ডায়লগ বলতে শোনা যায় সুরেশকে। কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে অভিষেকের লড়াইকে তিনি পুষ্পা সিনেমার হিরো আল্লু অর্জুনের বিখ্যাত ডায়লগের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘ঝুকে গা নেহি।’ সুরেশ আরও বলেন, “অনেক কষ্ট করে দলটা করছিলাম কিন্তু আমাদের মত কর্মীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে । তাই আমরাই যদি প্রতারিত হই সাধারণ মানুষের সঙ্গে কেমন প্রতারণা করা হয়েছে । ভেবেছিলাম ভুল থেকে শিক্ষা নেবে কিন্তু একের পর এক ভুল করেই যাচ্ছে। দীর্ঘদিন ধরে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে । হুগলিতে একটা আসন ও বিজেপি পাবে না। আগামী দিনে বিজেপিতে পতাকা ধরার লোক থাকবে না।”

যদিও সুরেশের চলে যাওয়াকে আপদ বিদায় হয়েছে বলে মনে করেন চুঁচুড়ারপ্রার্থী সুবীর নাগ। সুবীর নাগ বলেন, “লোকসভা ভোটের আগে থেকে দলবিরোধী কাজ করেছে। লকেট চট্টোপাধ্যায় হারার জন্য ওই মূল দায়ী। ওর অনেকদিন আগে থেকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ ছিল আমরা অনেক আগেই জানতাম। বেড়ার বাড়ি আজ অট্টালিকা হয়েছে কীভাবে হল? দল ভাঙিয়ে। ফাঁকা কলসি। কিছুই নেই। এর আগেও তৃণমূলের যোগ দেওয়ার জন্য পা বাড়িয়েছিল কিন্তু তখন যায়নি। ও দলের ক্ষতি করেছে। সুরেশ চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না।”

সুবীর বলেন, “দলের একটা অংশকে দুর্বল করার কাজ করছিল। সব জেনেও দল কোনও ব্যবস্থা নেয়নি কেন? কিছু নিশ্চই বাধ্য বাধকতা ছিল।”

Follow Us